ক্র্যাভেন কেমন?

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫ পিএম

নিষ্ঠুর এক অলিগার্কের ছেলে। ধন–সম্পদের ভিড়ে জন্ম। বেড়ে ওঠা অর্থ ও অস্ত্রের ঝনঝনানি দেখতে দেখতে। হুট করে মরে যায় মা। বাবা যেন ছেলেকে তখন আরও নিজের মতো করে গড়ে তুলতে চায়। কিন্তু হুট করে এক ঘটনায় বাবা–ছেলের দুটি পথে দুটি দিকে বেঁকে যায়। মাঝে সেতু হিসেবে থাকে কেবল একমাত্র ছোট ভাই।

 অ্যারন টেইলর–জনসন। ছবি: মার্ভেল এন্টারটেইনমেন্টএভাবেই শুরু হয় ‘ক্র্যাভেন: দ্য হান্টার’ সিনেমার গল্প। কমিকসপ্রেমীরা ক্র্যাভেনকে আগে থেকেই চেনেন। মারভেল কমিকসের স্পাইডারম্যানের দুনিয়াতে ক্র্যাভেনের বাস। চরিত্র হিসেবে অ্যান্টি–হিরো। স্পাইডারম্যানের বিরুদ্ধে লড়তে দেখা যায় ক্র্যাভেনকে। কমিকসের দুনিয়ায় ক্র্যাভেন একজন সুপারভিলেন। সেই চরিত্রকেই এবার দর্শকদের সামনে নিয়ে আসা হলো। পরিচালনায় ছিলেন জে.সি. শ্যানডোর। অভিনয়ে ছিলেন অ্যারন টেইলর–জনসন, রাসেল ক্রো, আরিয়ানা ডিবোস প্রমুখ। সম্প্রতি বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘ক্র্যাভেন: দ্য হান্টার’, স্টার সিনেপ্লেক্সে দেখা যাচ্ছে হলিউডের এই সিনেমা।

ক্র্যাভেনের ক্র্যাভেন হয়ে ওঠার আগের কাহিনি কিছুটা তো বলাই হলো। নিষ্ঠুর অলিগার্কের ওই বড় ছেলেই এক সময় হয়ে ওঠে ক্র্যাভেন। ‘দ্য হান্টার’ নামে ত্রাস হয়ে ওঠে সে। এক্ষেত্রে অন্যান্য সুপারহিরোর মতো এই সুপারভিলেনেরও অতিমানবীয় ক্ষমতা আছে। মূলত বাবার সাথে শিকারে গিয়ে সিংহের কামড়ে ও এক রহস্যময় পানীয় পান করে এমন ক্ষমতার অধিকারী হয় ক্র্যাভেন। বাবা–ভাইয়ের থেকে দূরে গিয়ে এরপর ক্র্যাভেনের একলা জীবনের যাপন শুরু হয়। আর্থিক লাভের জন্য অন্য প্রাণীদের হত্যা করা মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুরু করে ক্র্যাভেন। ফলে তারাও হান্টারকে শায়েস্তা করার উপায় খুঁজতে থাকে। এভাবেই এগোয় কাহিনি।


 অ্যারন টেইলর–জনসন। ছবি: মার্ভেল এন্টারটেইনমেন্টএই সিনেমার দৈর্ঘ্য প্রায় ২ ঘণ্টা ৭ মিনিট। মারভেল কমিকস থেকে তৈরি সিনেমা হিসেবে এই দৈর্ঘ্যের মধ্যে দর্শকদের বুঁদ করে রাখা সম্ভব ছিল। কিন্তু সিনেমাটির চিত্রনাট্য বেশ দুর্বল। কেন জানি অনুমিতই মনে হচ্ছিল সব। কমিকসপ্রেমীরা ক্র্যাভেনকে চেনেন, সেটি ঠিক। তবে গল্প ও এর চিত্রায়ণ এমনভাবেই করা উচিত ছিল, যাতে করে সব ধরণের দর্শকই সেটি দেখে আমোদিত হন। অথচ ক্র্যাভেনের উত্থানের বিষয়টি এমনভাবে উপস্থাপিত হয়েছে পর্দায়, যাতে কোনো রোমাঞ্চ অনুভব করা কঠিন হয়ে পড়ে। হ্যাঁ, দুর্দান্ত কিছু অ্যাকশন সিকোয়েন্স দেখা গেছে বটে। তবে শুধু এ দিয়েই তো আর দর্শক ধরে রাখা যায় না।

আর এ কারণেই হয়তো বক্সঅফিসে নিদারুণভাবে মুখ থুবড়ে পড়েছে ‘ক্র্যাভেন: দ্য হান্টার’। ১৩০ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি থেকে দর্শকেরা এমনভাবেই মুখ ফিরিয়ে নিয়েছেন যে, ক্র্যাভেন তৈরির খরচও তুলে আনতে পারবে কিনা, তা নিয়েই সংশয় উঠে গেছে। সাম্প্রতিককালে ভেনম ফ্র্যাঞ্চাইজি দিয়ে যেভাবে সিনেমার ব্যবসায় আলোর মুখ দেখেছিল মারভেল কমিকস, তা বেশ খানিকটা ফিকে করে দিয়েছে ক্র্যাভেন। স্বাভাবিকভাবেই তাই নতুন করে ভাবতেই হবে মারভেল কর্তৃপক্ষকে।

রাসেল ক্রো। ছবি: মার্ভেল এন্টারটেইনমেন্টঅভিনয় দক্ষতার প্রসঙ্গ উঠলে বলা যাবে শুধু রাসেল ক্রো’র কথাই। ক্র্যাভেনের বাবা নিকোলাই ক্র্যাভেনভের ভূমিকায় ছিলেন তিনি। একমাত্র এই অভিনেতাই কিছুটা প্রশংসার যোগ্য। ক্র্যাভেনের নিষ্ঠুর বাবার চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে পেরেছেন রাসে ক্রো। ওদিকে সিনেমার নামভূমিকায় থাকা অর্থাৎ ক্র্যাভেন হিসেবে অ্যারন টেইলর–জনসনের অভিনয় দেখে হতাশই হতে হয়েছে।

এক কথায়, ‘ক্র্যাভেন: দ্য হান্টার’ দেখার আগে প্রত্যাশার পারদ শূন্যের কোটায় নামিয়ে নিতে পারলে ভালো হবে। একমাত্র তখনই ২ ঘণ্টারও বেশি সময় বিনিয়োগের পর দর্শক হিসেবে হতাশার বোধ কম হবে হয়তো। অবশ্য সিনেমা দেখার চেয়ে পপকর্ন খাওয়াই যদি বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে ভিন্ন কথা!          

রেটিং: ৩.৬০/৫.০০

পরিচালক: জে.সি. শ্যানডোর
চিত্রনাট্য: রিচার্ড ওয়েঙ্ক, আর্ট মার্কাম ও ম্যাট হোলোওয়ে
অভিনয়শিল্পী: অ্যারন টেইলর–জনসন, রাসেল ক্রো, আরিয়ানা ডিবোস প্রমুখ
ভাষা: ইংরেজি
ধরন: অ্যাকশন, থ্রিলার
মুক্তি: ১২ ডিসেম্বর ২০২৪

 

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড় এলাকায় লোকাল বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে...
অসদাচরণ ও দুর্নীতি, দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত এবং পালানোর অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ ও বরখাস্ত করা হয়েছে।
হরমুজ প্রণালি অতিক্রমের সময় সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে হামলায় দুজন নাবিক নিহত হয়েছেন। রয়টার্স জানিয়েছে এ খবর।
হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে যেমন চাপে আছে বৈশ্বিক অর্থনীতি, তেমনি এর সরাসরি প্রভাব পড়ছে খোদ ইরানের অর্থনীতিতেও। বিপাকে আছে দেশটির উপকূলীয় শহর বন্দর আব্বাসের মাছ ব্যবসায়ীরা।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর