কে-পপ মিউজিক ভিডিওতে জোলি ও পিটের মেয়ে শিলো

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পিএম

হলিউডের একসময়ের তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট–এর মেয়ে শিলো জোলি এবার চমকে দিলেন ভক্তদের। নীরবে নিজের প্রস্তুতি সেরে তিনি সরাসরি হাজির হচ্ছেন কে-পপ দুনিয়ায়, তাও আবার বড়সড় এক মিউজিক ভিডিও দিয়ে।

জনপ্রিয় কে-পপ শিল্পী দায়োংয়ের নতুন গান ‘হোয়াটস আ গার্ল টু ডু’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে শিলো। মাত্র ২৬ সেকেন্ডের ঝলকেই তাঁর নাচের মুভস, এক্সপ্রেশন আর স্ক্রিন প্রেজেন্স নজর কেড়েছে দর্শকদের। সেখানে তাঁকে দেখা গেছে একজন দক্ষ ড্যান্সার হিসেবে—যা অনেকের কাছেই ছিল একেবারে অপ্রত্যাশিত।

১৯ বছর বয়সী শিলোর নাচের প্রতি ঝোঁক নতুন নয়। লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন স্টুডিওতে দীর্ঘদিন ধরেই তিনি ট্রেনিং নিচ্ছিলেন। তবে সরাসরি কে-পপ ইন্ডাস্ট্রির মতো প্রতিযোগিতামূলক জায়গায় অভিষেক—এটা সত্যিই বড় চমক।

মায়ের সঙ্গে শিলো। ছবি: সংগৃহীতসবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই সুযোগ তিনি পেয়েছেন নিজের যোগ্যতায়। প্রযোজনা প্রতিষ্ঠান স্টারশিপ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ওপেন অডিশনের মাধ্যমে শিল্পী বাছাই করা হয়। সেই অডিশন পেরিয়েই শিলো জায়গা করে নেন এই প্রজেক্টে। এমনকি শুটিং শেষ হওয়ার আগ পর্যন্ত তারা জানতই না তিনি জোলি-পিটের মেয়ে!

গানটির ভিডিও শুট হয়েছে সিউল ও প্যারিসে। প্রযোজনার দিক থেকেও এটি চলতি বছরের অন্যতম বড় বাজেটের মিউজিক ভিডিও হতে যাচ্ছে বলে জানা গেছে।

এর আগে জোলি পরিবারের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক তৈরি হয় শিলোর বড় ভাই ম্যাডক্স জোলি-পিটের মাধ্যমে। যিনি ইয়োনসে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। সেই যোগসূত্র ধরে এবার শিলোর এই পদার্পণ যেন নতুন এক অধ্যায়।

সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দায়োং-শিলোর এই কোলাবরেশন নিয়ে তুমুল আলোচনা চলছে। আর অপেক্ষা এখন শুধু পুরো ভিডিও মুক্তির; যা আসছে আগামী সপ্তাহেই।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর