অচেনা এক ব্যক্তিকে কিডনি দান করেছিলেন এই অভিনেতা

আপডেট : ১৬ মে ২০২৬, ০৫:৩০ পিএম

কিডনি জটিলতায় আক্রান্ত এক বন্ধুকে সাহায্য করার আশায় অচেনা এক ব্যক্তিকে নিজের কিডনি দান করেছিলেন হলিউড অভিনেতা বেলমন্ট ক্যামেলি। 

২৮ বছর বয়সী ‘অফ ক্যাম্পাস’খ্যাত এই তারকার ছোটবেলার সেই বন্ধুর নাম ব্রেন্ডন ফ্লাহের্টি। ২০১৮ সালে যখন তাঁর কিডনি বিকল হয়ে পড়েছিল এবং প্রতিদিন ডায়ালাইসিসের প্রয়োজন ছিল, তখন এই বন্ধুর পাশে দাঁড়িয়েছিলেন ক্যামেলি। 

তবে দুই বন্ধুর কিডনি ম্যাচিং না হওয়ায় চিকিংসকেরা তখন অন্য একজন গ্রহীতার সন্ধান করছিলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, কিডনির সমস্যায় আক্রান্ত ক্লোটিল্ড রুইজ নামের এক নারীর নমুনা তাঁর মেয়ের সঙ্গে মিলছিল না। ক্যামেলির কিডনিটি অবশেষে সেই নারীর জন্য প্রতিস্থাপন করা হয়।

কিডনি দানের সময়কালে হাসপাতালে বেলমন্ট ক্যামেলি। ছবি: সংগৃহীত

জানা যায়, বন্ধুর সেই জরুরি পরিস্থিতিতে ১৪ জনের একটি অঙ্গদান গ্রুপে যোগ দিয়েছিলেন ক্যামেলি, তাঁরা শেষপর্যন্ত ৭ জনের জীবন বাঁচিয়েছিল। তবে এই গ্রুপের অংশ হতে একেবারে প্রথম ধাপ থেকে শুরু করতে হয়েছিল অভিনেতাকে, যা তাঁকে পরবর্তীকালে অঙ্গদানে সহায়তা করার সুযোগ করে দিয়েছিল। ব্রেন্ডনের সফল কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ার আগপর্যন্ত এই ধারবাহিকতা চলছিল।

২০১৮ সালে হাসপাতালের বিছানা থেকে সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছিলেন ক্যামেলি। তাঁর ভাষ্য, ‘একটি জীবন বাঁচানোর সুযোগ আমার জন্য আশীর্বাদের ছিল।’

বন্ধু ব্রেন্ডন ফ্লাহের্টির (ডানে) সঙ্গে বেলমন্ট ক্যামেলি। ছবি: সংগৃহীত

যোগ করে তিনি বলেছিলেন, ‘আসল সত্যিটা হলো, আমাদের বেশিরভাগেরই দুটি ভালো কিডনি থাকে, কিন্তু হাজার হাজার মানুষ একটি বিকল কিডনি নিয়ে বাঁচার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় থেকে প্রতিদিন ২০ জন মানুষ মারা যায়। প্রতিস্থাপনের আগে রোগীদের গড়ে সাড়ে ৩ বছর অপেক্ষা করতে হয়, এবং ভাগ্য সহায় হলেই শুধু তা সম্ভব হয়।’

তিনি আরও বলেন, ‘সৌভাগ্যবশত, দীর্ঘ ৬ বছরের অপেক্ষার পর ব্রেন্ডন তার বহু প্রতীক্ষিত অঙ্গটি পেয়েছে এবং আমার নতুন বন্ধু ক্লোটিল্ড অবশেষে একটি সুস্থ কিডনি ও নতুন জীবন পাচ্ছে। আমি ১৪ জনের এই অঙ্গ বিনিময় কর্মসূচির অংশ হতে পেরে অত্যন্ত কৃতজ্ঞ, যা ৭ জন রোগীকে নতুন অঙ্গ ও উজ্জ্বল ভবিষ্যৎ দিয়ে আশীর্বাদ করছে।’

প্রসঙ্গত, বেলমন্ট ক্যামেলি অভিনীত টিভি সিরিজ ‘অফ ক্যাম্পাস’ বর্তমানে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে। এরইমধ্যে এটির দ্বিতীয় কিস্তি নির্মাণেরও ঘোষণা দিয়েছে এই ওটিটি প্ল্যাটফর্ম।

টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
মাদারীপুরে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে নগদ ৬৪ হাজার টাকার বেশি অর্থ ও প্রিয় খেলনা নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় আট বছরের এক শিশু। নিখোঁজ হওয়ার একদিন পর মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাকে উদ্ধার করেন...
অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
বাংলাদেশ নিজেদের প্রয়োজনে চীনের সাথে সম্পর্ক দৃঢ় চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চীনের সাথে বর্তমানে...
তবে স্পেনের মিডফিল্ডার রদ্রির মতে, ফাইনালে স্পেনের কাছে পেরে উঠবে না আলবিসেলেস্তেরা। শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও ফুটে উঠল স্পেন মিডফিল্ডারের কথায়। রদ্রির চাওয়া, তাঁর সতীর্থরা ফাইনালে যেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর