মৃত্যুর মুখ থেকে ফিরে আসা মহাতারকা

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:৪২ পিএম

মার্শাল আর্ট কিংবদন্তি জেট লি’য়ের সিনেমা মানেই ঝুঁকি, অ্যাকশন আর রোমাঞ্চ। নিজের বেশিরভাগ স্টান্ট নিজেই করতেন তিনি। কখনও দুলতে থাকা বাঁশের মইয়ে লড়াই, কখনও উঁচু ভবন থেকে লাফ, আবার কখনও আগুনের বিস্ফোরণের মাঝখানে যুদ্ধ—সবই ছিল তার নিত্যদিনের কাজ।

কিন্তু সিনেমার ক্যামেরার বাইরেও যে মৃত্যুর এত কাছাকাছি যেতে হবে, তা হয়তো কল্পনাও করেননি এই তারকা।

২০০৪ সালে পরিবার নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ সুনামির মুখে পড়েন জেট লি। মুহূর্তের মধ্যে বিশাল ঢেউ এসে আঘাত হানে সৈকতে। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে তখন মৃত্যুভয় ঘিরে ধরে তাকে। এক সাক্ষাৎকারে জেট লি বলেন, ‘পানি আমার চিবুক পর্যন্ত উঠে গিয়েছিল। আর মাত্র কিছুটা ওপরে উঠলে হয়তো আমি বাঁচতাম না।’

সেখানেই শেষ নয়। ২০০৫ সালে ‘ফিয়ারলেস’ সিনেমার শুটিং করতে গিয়ে ১২ ফুট উঁচু টাওয়ার থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে চীনের সিচুয়ানের একটি মঠে গিয়ে আক্রান্ত হন তীব্র উচ্চতাজনিত অসুস্থতায়।

বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিই বদলে যায় এই অভিনেতার। নিজের নতুন বই ‘বিয়ন্ড লাইফ অ্যান্ড ডেথ: দ্য ওয়ে অব ট্রু ফ্রিডম’-এ জেট লি লিখেছেন, প্রতিবার বেঁচে ফেরার পর তিনি আরও বেশি করে ‘সত্যিকারের মুক্তি’ খুঁজতে শুরু করেন।

জেট লির কাছে এই মুক্তির নাম ‘জিজাই’। বৌদ্ধ দর্শনের এই ধারণার অর্থ—জীবনে যা-ই আসুক, সেটাকে মেনে নিয়ে শান্ত থাকা। সবকিছু নিয়ন্ত্রণ করার চাহিদা থেকে মুক্ত হওয়াই আসল স্বাধীনতা বলে মনে করেন তিনি।

এখন আর আগের মতো সিনেমা নিয়ে ব্যস্ত নন জেট লি। অভিনয়ের চেয়ে বেশি সময় দিচ্ছেন আধ্যাত্মিক চর্চা ও মানবসেবায়। দীর্ঘ ছয় বছর পর চলতি বছরে ‘ব্লেডস অব দ্য গার্ডিয়ানস’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছেন তিনি।

সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের গোল্ড গালায় সম্মাননা নিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। দর্শকদের দাঁড়িয়ে অভিবাদন জানাতে দেখে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ হয়তো জেট লিকে ভুলেই গেছে।’

চীনের বেইজিংয়ে জন্ম নেওয়া জেট লি মাত্র আট বছর বয়সে উশু প্রশিক্ষণ শুরু করেন। ১২ বছর বয়সেই টানা পাঁচবার জাতীয় চ্যাম্পিয়ন হন। এরপর ‘শাওলিন টেম্পল’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। পরে ‘হিরো’, ‘রোমিও মাস্ট ডাই’ ও ‘লিথাল ওয়েপন ৪’-এর মতো সিনেমায় অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা পান তিনি।

তবে জীবনের সবচেয়ে বড় লড়াইটা হয়তো ক্যামেরার সামনে নয়, নিজের ভেতরেই লড়ছেন জেট লি। বয়স, অসুস্থতা আর জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে যুদ্ধ করেও এখনও তিনি খুঁজে চলেছেন মানসিক শান্তি।

তার ভাষায়, ‘যদি কেউ বলে সে পুরোপুরি মুক্ত, তাহলে বুঝতে হবে সে এখনও সেই মুক্তি পায়নি। আমিও এখনও সেই যাত্রাতেই আছি।’

টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পেয়েছে ভারত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, অনুরোধটি আইনি ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনার...
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা (২১) নামের বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় কারাগারের কারারক্ষীসহ সাতজন কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার সকালে সহকারী কারা...
নীলফামারীর কিশোরগঞ্জে বিয়ে শেষে কনে নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এইচএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। এ ঘটনায় বর ও কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর