বাংলাদেশেও আসছে নোলানের নতুন ঝড় ‘দ্য ওডিসি’

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৮:২৮ পিএম

হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকব্লাস্টার সিনেমাসে ছবিটি মুক্তি পাবে।

প্রায় তিন হাজার বছর আগের গ্রিক কবি হোমারের অমর মহাকাব্য দ্য ওডিসি অবলম্বনে নির্মিত এ ছবির কেন্দ্রীয় চরিত্র গ্রিক বীর ওডিসিউস। ট্রোজান যুদ্ধ শেষে ঘরে ফেরার পথে ভয়াল সমুদ্র, অচেনা দ্বীপ, রহস্যময় প্রাণী ও দেব-দেবীর নানা বাধা পেরিয়ে প্রায় ২০ বছর পর নিজ রাজ্য ইথাকায় ফেরার সংগ্রামই ছবির মূল গল্প। ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ডেমন। তাঁর ছেলে টেলেম্যাকাস চরিত্রে টম হল্যান্ড এবং স্ত্রী পেনেলোপ চরিত্রে অ্যান হ্যাথাওয়ে। আরও আছেন রবার্ট প্যাটিনসন, জেন্ডায়া, শার্লিজ থেরন, মিয়া গোথ, বেনি সাফডি ও জন বার্নথাল।

‘দ্য ডার্ক নাইট’ ট্রিলজি, ‘ইনসেপশন’, ‘ইন্টারস্টেলার’ ও ‘ওপেনহাইমার’-খ্যাত নোলানের ভাষ্য, এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড়, কঠিন ও উচ্চাভিলাষী প্রকল্প। মরক্কো, গ্রিস, ইতালি ও আইসল্যান্ডসহ বিভিন্ন দেশে হয়েছে ছবিটির শুটিং। বিশাল যুদ্ধের দৃশ্য, সেট নির্মাণ ও অ্যাকশন সিকোয়েন্স তৈরিতে মাসের পর মাস পরিকল্পনা করা হয়েছে।

টম হল্যান্ড জানান, মরক্কোর সেটে গিয়ে তাঁর মনে হয়েছিল তিনি যেন ইতিহাসের এক অধ্যায়ে প্রবেশ করেছেন। অন্যদিকে ম্যাট ডেমন বলেন, ট্রয়ের পতনের দৃশ্যের বিশাল আয়োজন তাঁর দীর্ঘ ক্যারিয়ারেও বিরল অভিজ্ঞতা। প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি বিশেষ, কারণ এটি নোলানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, যা সম্পূর্ণ আইম্যাক্স ক্যামেরায় ধারণ করা হয়েছে। দর্শকদের সর্বোচ্চ নিমগ্ন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই নির্মিত হয়েছে ‘দ্য ওডিসি’, যা নতুন এক সিনেমাটিক মাইলফলক হয়ে উঠতে পারে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর