‘ফুটবল এমন একটি ভাষা, যা কোনো শব্দ ছাড়াই কথা বলে’, বিশ্বকাপের মঞ্চে টম ক্রুজ

আপডেট : ২০ জুলাই ২০২৬, ০১:১৬ পিএম

হলিউড তারকা টম ক্রুজের ডিকশনারিতে হয়তো ‘অসম্ভব’ বলে কোনো শব্দই নেই! চলচ্চিত্রের পর্দায় তিনি একের পর এক এমন সব স্টান্ট করে দেখিয়েছেন, যা দর্শকদের কাছে রীতিমতো অকল্পনীয়! এবার আরও এক অসম্ভব মিশন সম্পন্ন করলেন এই চিরসবুজ অভিনেতা।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নির্ধারণ করে দেওয়া হয়েছিল নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উদ্বোধন করা। এমনকি একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জও ছুঁড়ে দেওয়া হয়েছিল, তা হচ্ছে সিসেমি স্ট্রিটের মিষ্টি-হাসিখুশি লাল রঙের পাপেট এলমোর সঙ্গে সাক্ষাৎ করা! ঠিক যেন হান্টের মতোই টম তাঁর প্রতিটি কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে নিখুঁতভাবে সামলিয়েছেন।

টম ক্রুজ। ছবি: সংগৃহীত

রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে মেটলাইফ স্টেডিয়ামে ৮২,০০০-এরও বেশি দর্শকের উপস্থিতিতে ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উদ্বোধন করেন এই তারকা। আর্জেন্টিনা বনাম স্পেনের এই ম্যাচে হাফ টাইম শো মাতিয়েছেন ম্যাডোনা, বিটিএস ও জাস্টিন বিবারের মতো তারকারা। গ্যালারিতে নজর কেড়েছেন বিয়ন্সে, ম্যাট ডেমন ও টিমোথি শ্যালামে। তবে এই ফাইনাল ম্যাচ শুরুর আগে গোটা বিশ্বের চোখ ছিল টম ক্রুজের ওপর।
 
বিশ্বকাপের মঞ্চে তিনি বক্তব্যের শুরুটা করেন এভাবে—‘৩০ দিনেরও বেশি সময় আগে, ৮টি দেশ একটি যাত্রা শুরু করেছিল।’ যোগ করে বললেন, ‘তারা মহাসাগর পাড়ি দিয়েছে, সীমানা পেরিয়েছে, সংস্কৃতিকে অতিক্রম করেছে এবং সম্মিলিতভাবে আমাদের দেখিয়েছে যে কেন এই খেলা গোটা বিশ্বের‌?’

ব্রাজিলের সাবেক তারকা ফুটবলার রোনালদো ও রোনালদিনহোকে নিয়ে হাফটাইম শো মাতিয়েছেন ম্যাডোনা। ছবি: সংগৃহীত

এই তারকা আরও বলেন, ‘আমরা শ্রেষ্ঠত্বের সাক্ষী হয়েছি এবং আনন্দের মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নিয়েছি। আশার মুহূর্ত—এমন কিছু মুহূর্ত যা আমরা কেউ কখনও ভুলব না। ফুটবল এমন একটি ভাষা, যা কোনো শব্দ ছাড়াই কথা বলে; এমন একটি শক্তি, যা মানুষকে ঐক্যবদ্ধ করে, অপরিচিতদের বন্ধুতে পরিণত করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সবার মধ্যে মিল কোথায়।’

বিশ্বকাপ ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার রোমাঞ্চকর এক লড়াই প্রত্যক্ষ করেছে বিশ্ববাসী, যা স্প্যানিশ উচ্চারণে ফুটিয়ে তোলেন টম। তবে তিনি দর্শকদের এ-ও মনে করিয়ে দেন—‘কিন্তু এই গল্পগুলো আমাদের প্রত্যেকের, প্রতিটি দেশের, প্রতিটি খেলোয়াড়ের, প্রতিটি সমর্থকের, প্রতিটি স্বেচ্ছাসেবকের এবং মাঠে দেখা প্রতিটি স্বপ্নের। ফলে আমরা যখন এই শেষ অধ্যায়ের জন্য একত্রিত হয়েছি, আসুন এমন একটি টুর্নামেন্ট উদযাপন করি, যা বিশ্বকে একসুতোয় বেঁধেছে। আসুন, আমরা একে অপরকে উদযাপন করি। এটাই ফুটবল, এটাই ঐক্য, আর এটাই শ্রেষ্ঠত্ব।’

হাফটাইম শোয়ে শাকিরা। ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফিফার পক্ষ থেকে প্রথমবারের মতো একটি বিশেষ চমক ছিল, সেটি হাফটাইম শো, অর্থাৎ বিরতিকালীন অনুষ্ঠান। বিশ্ব ফুটবলের এই ফেডারেশন আগেই প্রতিশ্রুতি দিয়েছিল যে, আয়োজনটি সুপার বোল বা অলিম্পিকের সমমানের একটি ইভেন্ট হবে, যেখানে একাধিক পারফরম্যান্স এবং তারকাদের উপস্থিতি থাকবে।

বিশ্বকাপ সমাপনী আসরে কে-পপ ব্যান্ড বিটিএস। ছবি: সংগৃহীত

কয়েক সপ্তাহ ধরেই বিশ্বকাপ সমাপনীতে হাজির হতে যাওয়া তারকাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন টম ক্রুজ। এর আগে, ২০২৪ সালের অলিম্পিক সমাপনীতেও তাঁকে দেখা গিয়েছিল, সেখানে চোখধাঁধানো এক স্টান্ট করেছিলেন তিনি। ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নামতে, ভক্তদের শুভেচ্ছা জানাতে এবং অলিম্পিক পতাকা নিয়ে মোটরসাইকেলে করে স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল তাঁকে।

এই অভিনেতার পরবর্তী মিশন হতে যাচ্ছে আলেহান্দ্রো ইনারিতু পরিচালিত ‘ডিগার’। চলতি বছর অক্টোবরে তা প্রেক্ষাগৃহে মুুক্তি পাওয়ার কথা রয়েছে। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার ও ট্রেলার, যা দেখতে প্রতীক্ষার প্রহর গুনছেন টম ক্রুজ-ভক্তরা।

সূত্র: এন্টারটেইনমেন্ট উইকলি

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর