অ্যাভেঞ্জার্স ধামাকার সঙ্গে জেসন স্ট্যাথামের ‘মিউটিনি’

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পিএম

মার্ভেল ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। তার আগে ২০১৯ সালের আলোচিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ নতুন সংযোজন নিয়ে ফিরছে বড় পর্দায়। ২৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তির পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম এনকোর’।

তবে এটি শুধুই পুরোনো সিনেমার পুনঃমুক্তি নয়। মূল সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য। ফলে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়াবে ১৮৫ মিনিটে। থাকছে নতুন ভূমিকা ও অতিরিক্ত একটি শেষ দৃশ্যও। নির্মাতাদের ইঙ্গিত, নতুন এই ফুটেজের মাধ্যমে ‘এন্ডগেম’ ও ‘ডুমসডে’র মধ্যে যোগসূত্র তৈরি হবে।

টনি স্টার্কের আত্মত্যাগ, নাতাশার আত্মবলিদান, স্টিভ রজার্সের নাচ কিংবা ক্যাপ্টেন আমেরিকার হাতে মজলনির ফিরে আসার মতো স্মরণীয় মুহূর্ত আবার বড় পর্দায় দেখার সুযোগের পাশাপাশি নতুন দৃশ্যগুলো নিয়েও তৈরি হয়েছে কৌতূহল। মুক্তির আগে ‘এন্ডগেম এনকোর’-এর ট্রেলারও ব্যাপক সাড়া ফেলেছে। প্রথম ২৪ ঘণ্টায় এর ভিউ ৭৭ মিলিয়ন ছাড়িয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন থ্রিলার ‘মিউটিনি’।

জ্যাঁ-ফ্রাঁসোয়া রিশে পরিচালিত সিনেমাটিতে স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টারসহ অনেকে।

গল্পে স্ট্যাথাম অভিনয় করেছেন কোল রিড চরিত্রে। নিউইয়র্ক পুলিশের সাবেক কর্মকর্তা ও স্পেশাল ফোর্সের সদস্য রিডের জীবনে হঠাৎ নেমে আসে বিপর্যয়। তার শিল্পপতি বসকে হত্যার পর সেই হত্যার দায় চাপানো হয় তার ওপর। সত্যিকারের হত্যাকারীকে খুঁজে বের করতে একটি কার্গো জাহাজে চেপে বসেন রিড। সমুদ্রের মাঝখানে শুরু হয় তার প্রতিশোধের অভিযান।

কিন্তু দ্রুতই সে বুঝতে পারে, এটি শুধু একটি হত্যাকাণ্ড নয়। এর পেছনে রয়েছে বড় ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র। বন্দুকযুদ্ধ, হাতাহাতি, ধাওয়া আর বিস্ফোরণে ভরা সিনেমাটিতে স্ট্যাথামের পরিচিত অ্যাকশন ঘরানাই থাকছে মূল আকর্ষণ। কার্গো জাহাজের সীমিত পরিসর গল্পে তৈরি করেছে বাড়তি উত্তেজনা।

দ্রুতগতির গল্প, টানটান থ্রিল আর স্ট্যাথামের অ্যাকশন নির্ভর পারফরম্যান্স মিলিয়ে ‘মিউটিনি’ও অ্যাকশনপ্রেমীদের জন্য হতে পারে আরেকটি আকর্ষণ।

অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা রিফাত চৌধুরীর পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সহকর্মীর চিকিৎসায় আর্থিক সহায়তা পাঠিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪...
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন-অর-রশীদ। নিয়মিত মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। ২১...
লজিস্টিক জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর বসার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
বিরোধীদলগুলো ফ্যাসিস্টদের বাস ও ট্রেনে আগুন দেওয়ার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার বিকেলে রাজধানীতে বিএনপির ৩টি বৃহত্তম সংগঠন– যুবদল,...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দ্বিপাক্ষিক এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
রাজধানীর কদমতলির শনির আখড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পঞ্চম তলায় লিফটের ফাঁকা জায়গা দিয়ে পড়ে জোসনা বেগম (৩৫)  নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে মুমূর্ষু...
চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত প্রতি মাসে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ মিলেছে। এ হার গত বছরের চেয়ে প্রায় ৪ শতাংশ। ৩ থেকে ৪ বছর ধরে ক্রমাগত বাড়ছে এ সংখ্যা। 
লোডিং...

এলাকার খবর