আবারও মা হলেন রিয়ানা, এ বছরই বিয়ে

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৭:৪০ পিএম

দ্বিতীয় সন্তানের মা হলেন জনপ্রিয় পপতারকা রিয়ানা। গত বুধবার সন্তানের জন্ম দেন গায়িকা। সন্তানের জন্মের সময় রিয়ানার পাশে ছিলেন প্রেমিক জনপ্রিয় র‌্যাপার এসাপ রকি। বিলবোর্ডের প্রতিবেদনে জানা যায়, সন্তান ও রিয়ানা দুজনেই সুস্থ রয়েছেন।

 পপতারকা রিয়ানা ও এসাপ রকি। ছবি: টুইটার পিঙ্কভিলা জানায়, জোর গুঞ্জন এ বছরই এসাপ রকিকে বিয়ে করতে চলেছেন রিয়ানা। নিজের জন্মস্থান বার্বাডোজে করতে চান বিয়ের আনুষ্ঠানিকতা। তবে এর আগে তারকা যুগল লস অ্যাঞ্জেলেসে আইনি মতে বিয়ে সারবেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবর। পরবর্তীতে বার্বাডোজে জমকালো বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে তাঁদের। 

কসমোপলিটনের প্রতিবেদনে জানা যায়, ২০২০ সাল থেকে র‌্যাপার এসাপ রকির সঙ্গে সম্পর্কে রয়েছেন রিয়ানা। ২০২২ সালের মে মাসে এই যুগলের প্রথম সন্তান। এর এক বছর পরেই দ্বিতীয় সদস্যের আগমন পরিবারে। রিয়ানা-রকির প্রথম সন্তানটি পুত্র। আর দ্বিতীয় সন্তানটি পুত্র নাকি কন্যা সে সম্পর্কে কিছু জানা যায়নি। 

 

সংশোধনী: এমটিও নিউজ, হার্পারস বাজারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে রিয়ানার কন্যা সন্তানের হওয়ার খবর প্রকাশ করে itvbd.com। ওইসব সংবাদমাধ্যম পরবর্তীতে তা সংশোধন করে। সেই অনুযায়ী itvbd.com-এ এই সংবাদটিতেও কিছু সংশোধনী আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে পৃথক সংবাদও প্রকাশ করা হয়েছে। পৃথক সংবাদে রিয়ানার পুত্রসন্তান জন্মদানের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই সংবাদের লিংক এখানে দেওয়া হলো।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর