ঢাকার মঞ্চে লাকি আলি

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৫ পিএম

ভারতের মতো বাংলাদেশের শ্রোতারাও মুগ্ধ লাকি আলির গানে। এখনও মানুষের মুখে ফেরে ‘ও সানাম’। বলিউডের একাধিক সিনেমাতে দেখা গেছে লাকি আলিকে। রয়েছে একাধিক অ্যালবামও। ঢাকার শ্রোতাদের জন্য সুখবর হলো—তিনি মঞ্চ মাতাতে আসছেন। 

‘ও সানাম’, ‘গোরি তেরি আঁখে কাহে’ গানের মূর্ছনাতে মাতবে শ্রোতারা। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ অক্টোবর আসছেন বলিউডের এই গায়ক। তার সঙ্গে একই মঞ্চ ভাগ করে নেবেন অর্ণব ও পাকিস্তানের হাসান রাহিম। 

অনুষ্ঠানের আয়োজক ‘বাই হিয়ার নাউ’। তারা ‘লিডিং দ্য টাইমস: পাইয়োয়িারস অ্যাক্রোস জেনারশেনস’ শিরোনামের কনসার্ট আয়োজন করেছে।

আয়োজকরা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি অনুষ্ঠানের স্থান, সময় ও টিকিটের দাম জানানো হবে। কবে থেকে এবং কীভাবে এই অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে তাও আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। 

প্রসঙ্গত ,পপ গায়ক হিসেবে পরিচিত লাকি আলি হলেন বলিউডের কৌতুক অভিনেতা মেহেমুদ আলির সন্তান। তিনি পপ গায়ক হিসেবে পরিচিতি পান ‘সুনো’ অ্যালবামের মধ্য দিয়ে। অ্যালবামের তার গান ‘ও সানাম’ লাকি আলিকে শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করে।

তিনি ‘রানওয়ে’, ‘কাসাক’, ‘লাভ অ্যাট টাইমস স্কয়ার’সহ আর কিছু সিনেমায় অভিনয় করেছেন। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর