শাকিবের ১ কোটি পারিশ্রমিক, প্রযোজকই বলছেন উল্টো কথা

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৯ পিএম

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের পারিশ্রমিক চাওয়া নিয়ে ইতোমধ্যেই নানা আলোচনা চলছে শোবিজে। খবর—১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন তিনি। এই সম্মানী চাচ্ছেন ‘প্রিয়তমা’ সিনেমা হিট হওয়ার পর থেকেই। এ কারণে নির্মাতা বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পরও শুটিংয়ের জন্য সময় দেননি এই চিত্রনায়ক।

নির্মাতা খোকন অভিযোগ করে জানিয়েছেন, ‘নীল দরিয়া’র শুটিং শুরুর কথা ছিল গেল ২০ জুলাই। এটার জন্য পারিশ্রমিক দেয়া হয় ৪০ লাখ টাকা। কিন্তু  ‘প্রিয়তমা’ হিট হওয়ার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। এই হিসাবে তিনি নির্মাতার কাছে আরও ৬০ লাখ টাকা দাবি করেন।

তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবিটির প্রযোজক নাসরিন হেলালী। জানালেন ভিন্ন কথা। তাঁর মতে, পারিশ্রমিক বাড়ানোর বিষয় নয়; উল্টো তারাই ছবিটি থেকে পিছিয়ে এসেছেন। 

এই প্রযোজক বলেন, ‘‘প্রিয়তমা’র পরই আমার প্রতিষ্ঠানের ছবিটিতে কাজ করার কথা ছিল শাকিব খানের। আমি বলব, ‘নীল দরিয়া’ নামটি আমার মোটেই পছন্দ হয়নি। এটা পুরানো ধাঁচের। টেকনোলজিও একটু পুরানো। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে, ‘নীল দরিয়া’ চলচ্চিত্রটি না করাই ভালো। আমাদের দেশের সন্তান (শাকিব খান) তাকে নিয়ে আমরা ব্যবসাসফল ছবি বানাবো। দর্শক যেরকম চায়, ঠিক সেরকমই আধুনিকতার ছোঁয়া থাকবে পুরো চলচ্চিত্রটিতে। তাই এ প্রজেক্ট স্থগিত করা হয়েছে।’’

তার মন্তব্যে উঠে আসে পরিচালক বদিউল আলমের সঙ্গে তার বিপরীত ভাবনার বিষয়টিও। নাসরিন বলেন, ‘আমি বুঝতে পারছি না বদিউল আলম খোকন ভাই কেন এত সব কথা বলতে গেলেন? তিনি যা বলেছেন একান্তই তাঁর মনগড়া কথা। সুপারস্টার শাকিব খানকে যে টাকাটা দিয়েছিলাম, পুরোটাই ফেরত দিয়েছেন। বরং আমরা তার সিডিউল নষ্ট করেছিলাম।’

এদিকে প্রযোজক না বললেও চলচ্চিত্র পাড়ায় চাউর হয়েছে শাকিব খানের নতুন পারিশ্রমিকটি নিয়ে। অনেকেই জানিয়েছেন এখন তিনি ১ কোটি টাকা সম্মানীই দাবি করছেন। এর পক্ষে-বিপক্ষে কথাও হচ্ছে। 

বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলও। তার কথায়, ‘আমি ১ কোটি না, ৫ কোটি দেব; উনি যদি আমাকে ১০ কোটি টাকা লাভ এনে দিতে পারেন। আমি তো টাকার পেছনে দৌড়াইনি, ছবির পেছনে দৌড়াইছি। বাংলাদেশের কোনো প্রযোজক বা পরিচালক ১ কোটি টাকা দিয়ে এখন শিল্পী নেবে না। কারণ দেশের এখনও চলচ্চিত্রের সেই বাজার তৈরি হয়নি। সেই বাজার তৈরি হলে তারপর ১-২ কোটি টাকা দিয়ে শিল্পীদের নেবে প্রযোজকরা।’

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর