আবারও নতুন গানের ঘোষণা জাংকুকের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

কে-পপ ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় ব্যান্ড বিটিএস। তবে অনেকদিন ধরেই দলটির সদস্যরা মনোনিবেশ করেছেন নিজেদের মৌলিক গানে। গত জুলাইয়ে প্রকাশ পেয়েছে বিটিএস সদস্য ‌জাংকুকের প্রথম একক গান ‘সেভেন’।

বিলবোর্ড টপ চার্টে এ গানে ইতিহাস গড়েছেন তিনি। চলতি বছরে এটিই প্রথম কোনো গান, যা মুক্তির সাত সপ্তাহের মাথাতেই জায়গা করে নেয় ‌‘বিলবোর্ডস গ্লোবাল-২০০’ তালিকায়। সেই রেকর্ডের রেশ থাকতে থাকতেই আবারও ভক্তদের সুখবর দিলেন জাংকুক। প্রকাশ পেতে যাচ্ছে তাঁর দ্বিতীয় মৌলিক গান ‘থ্রিডি’। 

আমেরিকার নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ‘গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল’। সেখানেই তিনি ভক্তদের চমকে দিয়ে ‌‘থ্রিডি’ মুক্তির ঘোষণা দেন। চমকের এখানেই শেষ নয়, গানটির টিজারও প্রকাশ পায় সেই কনসার্টে। এমনকি প্রথমবারের মতো তিনি লাইভ পারফর্ম করেন তাঁদের ‘স্টিল উইথ ইউ’ গানটি।

গ্লোবাল সিটিজেনে জাংকুক। ছবি_ ইয়াহু স্পোর্টস

পারফরম্যান্স শেষে ‌‘উইভার্স’ প্ল্যাটফর্মে একটি লাইভ সেশনে ভক্তদের সঙ্গে আড্ডা দেন জাংকুক। মজা করে তিনি বলেন, ‌‘আমার একটা আইডিয়া ছিল যে পারফরম্যান্সের শেষে যদি ভিডিওটি রিলিজ দিই, তবে কী ঘটতে পারে। তা-ই হতো! কিন্তু গতকাল আমি যখন রিহার্সাল করছিলাম তখন কেউ সেটা ভিডিও করেছেন এবং ছেড়ে দিয়েছেন। এমনটা করা ঠিক হয়নি। চমক বলে কিছু একটা তো আছে!’  

সেই লাইভ চলাকালে মন্তব্য ঘরে যোগ দেন বিটিএসের আরেক সদস্য কিম সোক-জিন, যিনি বর্তমানে মিলিটারি সার্ভিসে আছেন। খুনসুটিতে মেতে ওঠেন কে-পপ দুনিয়ার জনপ্রিয় এই দুই তারকা।

জানা গেছে, জাংকুকের ‌‌‌‘থ্রিডি’ গানটির সংগীতায়োজন করেছেন আমেরিকান র‌্যাপার জ্যাক হার্লো। আর এটি আগামী ২৯ সেপ্টেম্বর প্রকাশ পাবে বিগ হিট মিউজিকের ব্যানারে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর