কর্ণিয়ার ‌‘প্রেমে পাগল’

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ পিএম

প্রায় এক যুগ ধরে গানে গানে শ্রোতাদের মাতিয়ে চলেছেন সংগীতশিল্পী কর্ণিয়া। স্টেজ শো, টেলিভিশন লাইভ কিংবা প্লেব্যাকে কাটছে তাঁর ব্যস্ত সময়। এদিকে, কদিন পরই প্রকাশ পেতে চলেছে এই শিল্পীর নতুন গান। শিরোনাম ‌‘প্রেমে পাগল’।

প্রেমে পড়লে মনের মাঝে যে অনুরণন তৈরি হয়, নতুন গানে তেমনই এক গল্প নিয়ে হাজির হচ্ছেন কর্ণিয়া। বললেন, ‘সচরাচর প্রেমের ক্ষেত্রে যেমনটা দেখা যায়, আমার এ গানের বেলায় তেমনটা নয়। ব্যতিক্রম চিত্র। এখানে একটি ছেলের প্রেমে পড়ে একটি মেয়ে, কিন্তু ছেলেটি কোনাভাবেই তাকে পাত্তা দিচ্ছে না। তখন আসলে যে যন্ত্রণা বা অনুভূতি তৈরি হয়, সেটাই এ গানের কথায় উঠে এসেছে। গানটি মূলত রোমান্টিক। এটি উন্মাদনা ছড়াবে দর্শকের মাঝে।’

জানা গেছে, গানটি গাওয়ার পরিকল্পনা ছিল আরও দুই বছর আগে। সংগীত পরিচালক আদিব কবির যখন এই গানের কথা শুনিয়েছিলেন, তখনই গানটি করবেন বলে ঠিক করেছিলেন কর্ণিয়া। কিন্তু রেকর্ডিংয়ে যাওয়ার পর দ্বৈতকণ্ঠ নিয়ে বাঁধে সমস্যা। অন্য শিল্পী কোনোভাবেই সময় মেলাতে পারছিলেন না। অবশেষে তাঁর বদলে চূড়ান্ত হন মি. রিজন। গানটিতে তিনি র‌্যাপ গেয়েছেন।

গানটিতে মডেল হয়েছেন হামজা খান শায়ান ও টুইঙ্কেল ক্যারল। ছবি: কর্ণিয়ার সৌজন্যে ভিডিও আকারে আগামী ২৭ সেপ্টেম্বর গানটি উন্মুক্ত হবে কর্ণিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এর আগে চমক হিসেবে আজ মুক্তি পাচ্ছে টিজার। জানা গেছে, গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আদিব কবির। ভিডিও পরিচালনা করেছেন রাজ বিশ্বাস শংকর। শুটিং হয়েছে সদরঘাটের আশপাশের এলাকায়। আর এতে মডেল হয়েছেন হামজা খান শায়ান ও টুইঙ্কেল ক্যারল।

কর্ণিয়া বললেন, ‘গানটির শুটিংয়ে সবাই খুব পরিশ্রম করেছেন। ধোঁয়া ও বৃষ্টি বাধ সেধেছিল। কিন্তু সেসবের মধ্যেই শেষ পর্যন্ত শুটিং হয়েছে। আশা করছি, গানটি সবাই পছন্দ করবেন।’

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর