আসছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত ২০০ গান

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১১:৩৪ এএম

আজ ১৮ অক্টোবর। রক মিউজিক শ্রোতাদের কাছে দিনটি বিষাদের। কারণ, পাঁচ বছর আগে ২০১৮ সালের এই দিনেই চিরঘুমের দেশে পাড়ি দিয়েছিলেন কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চু। কথা, সুর আর গিটারের ঝংকারে যিনি সংগীতাঙ্গন মাতিয়ে রেখেছিলেন প্রায় চার দশক। ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান। জানা গেছে, অপ্রকাশিত রয়েছে তাঁর আরও ২০০’র মতো গান; যেগুলো ধীরে ধীরে মুক্তি পাবে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই গুণীর সহধর্মিনী ফেরদৌস আক্তার চন্দনা। তিনি জানান, প্রায় ২০০টি গান প্রস্তুত রেখে গেছেন আইয়ুব বাচ্চু। সেগুলো এক এক করে প্রকাশ করবেন। তাঁর মধ্যে কিছু গান নতুন আয়োজনে তরুণ শিল্পীদের কণ্ঠেও প্রকাশ পাবে।

এশিয়াটিক ইএক্সপি’র সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু স্ত্রী চন্দনা (মাঝে), ছবি: সংগৃহীত

এদিকে, বিশ্বের নানা প্রান্ত থেকে নামীদামি ব্র্যান্ডের প্রিয় গিটার সংগ্রহ করে গেছেন প্রয়াত রকস্টার আইয়ুব বাচ্চু। তাঁর স্মৃতিবিজড়িত ‘ফেন্ডার স্টাটোকাস্টার’, আইভানেজের ‘জেম সেভেনটি সেভেন’সহ ৫০টির মতো গিটার নিয়ে যাত্রা শুরু করছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’।

কিংবদন্তির প্রয়াণের পর থেকেই তাঁর স্মৃতিবিজড়িত গিটার ও এবি কিচেনের বিভিন্ন যন্ত্রপাতি, ব্যবহৃত ক্যাপ, টি-শার্ট নিয়ে একটি মিউজিয়াম তৈরির স্বপ্ন লালন করে আসছিল আইয়ুব বাচ্চুর পরিবার ও আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। এবার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে এশিয়াটিক থ্রি সিক্সটি গ্রুপ।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক ইএক্সপি’র সঙ্গে এবি কিচেনের একটি সমঝোতা চুক্তি হয়েছে। আইয়ুব বাচ্চু স্ত্রী চন্দনা বলেন, ‘তিনি বেঁচে থাকাকালীন গিটারগুলো এবি কিচেনে ছিল। এখন স্টুডিও নেই; মানুষটাই তো নেই। তাই গিটারগুলো বাড়িতেই রেখেছি। যথাসম্ভব যত্নে রাখার চেষ্টা করছি। ইতোপূর্বে কিছু গিটার নিয়ে প্রদর্শনী হয়েছে। আগামীতেও হবে। তাঁর রেখে যাওয়া গিটার এবং অন্যান্য সংগীত সামগ্রী নিয়ে একটি জাদুঘর তৈরি করা হবে। এছাড়া আগামী বছর থেকে ধারবাহিকভাবে তাঁর স্মরণে বিভিন্ন কনসার্টের আয়োজনও করা হবে। এসব নিয়ে এশিয়াটিকের সঙ্গে একটি চুক্তি হয়েছে।’

প্রসঙ্গত, রকস্টার আইয়ুব বাচ্চুর গাওয়া কালজয়ী গানগুলোর মধ্যে ‘চলো বদলে যাই’, ‘হাসতে দেখো গাইতে দেখো’, ‘কেউ সুখী নয়’, ‘ফেরারি এই মনটা আমার’, ‘একদিন ঘুম ভাঙা শহরে’, ‘বাংলাদেশ’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘এখন অনেক রাত’ প্রভৃতি উল্লেখযোগ্য।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর