আজীবন সম্মাননায় ভূষিত সুজেয় শ্যাম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ এএম

সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ডে আজীবন সম্মাননায় ভূষিত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। এ আয়োজনে মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত ছিল স্বনামধন্য ব্র্যান্ড সানসিল্ক। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে। সুজেয় শ্যামের হাতে সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সানসিল্কের সিনিয়র হেড অব ক্যাটাগরি হেয়ার অ্যান্ড কেয়ার সাবিত শফিউল্লাহ ও সংগীতজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা। 

এবারের আয়োজনে আজীবন সম্মাননাসহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ‘সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধন’—এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এ বছর যার ১৮তম আয়োজন অনুষ্ঠিত হলো।

এবারের পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো—আধুনিক গান- শ্রেষ্ঠ শিল্পী, আধুনিক গান- শ্রেষ্ঠ সুরকার, আধুনিক গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার, শ্রেষ্ঠ দ্বৈত সংগীত শিল্পী, শ্রেষ্ঠ লোকসংগীত শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ শিল্পী, ছায়াছবির গান- শ্রেষ্ঠ সুরকার, ছায়াছবির গান- শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও পরিচালক, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও শিল্পী, শ্রেষ্ঠ রবীন্দ্র সংগীত, শ্রেষ্ঠ নজরুল সংগীত, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ যন্ত্রশিল্পী (উচ্চাঙ্গ), শ্রেষ্ঠ কণ্ঠ শিল্পী (উচ্চাঙ্গ), বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ শিল্পী, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ সুরকার, বিষয়ভিত্তিক গান শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ অডিও কোম্পানি ও আজীবন সম্মাননা।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর