কলকাতা মাতাবে কোক স্টুডিও বাংলা

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৪:৫৮ পিএম

শুক্রবার (১০ নভেম্বর) রাজধানীর আর্মি স্টেডিয়ামে কোক স্টুডিও বাংলা কনসার্টে উপচে পড়েছিল শ্রোতাদের ঢল। প্রায় শত শিল্পীর পরিবেশনায় এ কনসার্টে সুরের মোহনায় বুঁদ হয়েছেন তাঁরা। এবার আরও এক চমক দিতে যাচ্ছেন কোক স্টুডিও বাংলার শিল্পীরা। তবে সেটা ঢাকায় নয়, কলকাতায়। আগামী ১৭-১৮ নভেম্বর দুই দিনব্যাপি সেখানকার অ্যাকোয়াটিকা মাঠে অনুষ্ঠিত হবে কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। সংগীতের এই আসরেই পারফর্ম করবে কোক স্টুডিও বাংলা।

এরইমধ্যে শুরু হয়েছে কনসার্টটির জোর প্রচার-প্রস্তুতি। বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন কোক স্টুডিও বাংলার প্রযোজক ও সংগীতশিল্পী অর্ণব। 

জানা গেছে, শুধু অর্ণব ও তাঁর বন্ধুরাই নয়, এই কনসার্টে গাইবেন ভারতের জনপ্রিয় গায়ক অমিত ত্রিবেদীও। থাকছে ফসিলস্, লক্ষ্মীছাড়া, দ্য ইয়েলো ডায়েরি, ইউফোরিয়াসহ বেশ কিছু ব্যান্ড।

প্রস্তুতি কেমন চলছে—জানতে চাইলে অর্ণব বললেন, ‘ইতোমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। বেশ ভালোই চলছে সব কিছু। আগামীকাল (বুধবার) কলকাতার উদ্দেশে রওনা দিব আমরা।’

প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল কোকাকোলা ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল। এ সময় কোক স্টুডিও বাংলাসহ ২৪ জন শিল্পী পারফর্ম করেছিলেন এই কনসার্টে। ছিলেন শ্রেয়া ঘোষাল, অনুপম রায়সহ আরও অনেকে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর