বিচ্ছেদের রেশ না কাটতেই নতুন প্রেমে গায়ক নোবেল

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১১:৪৪ এএম

বিতর্ক যেন পিছুই ছাড়ে না সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের। হোক সেটা স্টেজ কিংবা ব্যক্তিগত জীবন। কখনও দেখা যায় স্টেজে মাতলামি, কখনওবা কটূক্তির অভিযোগ, এমন নানা বিষয়ে নানা সময় আলোচনায় এসেছেন তিনি। এবার ফেসবুকে নতুন প্রেমের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করে মিডিয়া অঙ্গনে আলোচনায় এই গায়ক। প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদের সঙ্গে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই অন্য নারীর প্রেমে মজেছেন তিনি। 

রোববার (১৯ নভেম্বর) রাতে নতুন প্রেমের কথা প্রকাশ্যে এনেছেন নোবেল নিজেই। ফেসবুকে সামনে এনেছেন দুজনের অন্তরঙ্গ মুহূর্তের দুটি ছবি। এরপর থেকেই নেটিজেনদের কৌতূহল তাঁর নতুন প্রেমিকাকে নিয়ে। অনেকেই কে তিনি, সেই কথা জানতে চেয়েছেন। এমন প্রশ্নের উত্তরে গায়ক কোনো বিচলিত না হয়েই সেই ভক্তকে জানান, মেয়েটির নাম আরিশা। তিনি তাঁদের ভাবি। গায়কের এমন মন্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে, আবারও প্রেমে মজেছেন তিনি।

এমনকি নতুন প্রেমিকার নামও পোস্টে মেনশন করেছেন নোবেল। জানা যায়, প্রেমিকার নাম আরিশা। তাঁর বাড়ি খুলনায়। ফেসবুকেই দুজনের পরিচয়। এরপর আলাপচারিতায় একে অন্যকে ভালো লাগে তাঁদের। একাধিকবার দেখাও করেছেন তাঁরা। সময় কাটিয়েছেন একে অন্যের সঙ্গে।

প্রসঙ্গত, ২০১৯ সালে ভারতের জি বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠেন নোবেল। একই বছর সালসাবিল নামের একজনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। কিন্তু কয়েক মাস আগে তাঁদের বিচ্ছেদ হয়েছে। তারপরই এবার নতুন প্রেমে মজেছেন গায়ক।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর