ফিলিস্তিনের জন্য গাইবেন যাঁরা

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে কনসার্টের আয়োজন করেছে ঢাকার একদল তরুণ। গণহত্যাবিরোধী এ কনসার্টের শিরোনাম ‘টু গাজা ফ্রম ঢাকা’। দেশটির নিপীড়িত মানুষের জন্য আর্থিক তহবিলের সংগ্রহ করতে এই কনসার্টের উদ্যোগ নিয়েছে ‘আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট’। অর্জিত অর্থ ‘রেড ক্রিসেন্ট’ অথবা ‘প্যালেস্টাইন চিলড্রেন্স ফান্ড’-এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত অসহায় বেসামরিক জনগণের খাবার ও চিকিৎসার জন্য পাঠানো হবে। আগেই এ বিষয়ে জানা গিয়েছিল, এবার চূড়ান্ত হলো কনসার্টটির লাইনআপ। 

এই কনসার্টে গাইবে মাকসুদ ও ঢাকা, আর্ক, এভয়েড রাফা, নেমেসিস, ইন্দালো, মেঘদল, সহজিয়া, কার্নিভাল, হাইওয়ে, হাতিরপুল সেশনস, ফিরোজ জং, মরুভূমি, মুনফ্লাওয়ার ব্যান্ড। আরও থাকছেন সংগীতশিল্পী মাশা ইসলাম, র‌্যাপার শাফায়েত ও গায়ক আসির আরমান এবং রেজাউল করিম লিমন, ব্ল্যাক জ্যাং, মুয়ীজ মাহফুজ, অভিষেক ভট্টচার্য্য, আহমেদ হাসান সানি। এ আয়োজনে বিশেষ অতিথি থাকবেন গীতিকার প্রিন্স মাহমুদ ও লতিফুল ইসলাম শিবলী।

কনসার্টটির পোস্টার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আর্টিস্ট অ্যাগেইনস্ট জেনোসাইড ফ্রন্ট বলে, ‘আমরা মনে করি, গাজায় যেভাবে ইসরায়েলি বাহিনী গণহত্যা চালাচ্ছে তা অত্যন্ত ঘৃণ্য ও অমানবিক। দ্রততম সময়ে গাজায় চলমান গুলি ও বোমাবর্ষণ বন্ধ করা উচিত। সেই সাথে যুগ যুগ ধরে ফিলিস্তিন রাষ্ট্রের ওপর যে নিপীড়ন চলছে তার প্রতিবাদও আমরা এই কনসার্ট থেকে জানাতে চাই। টু গাজা ফ্রম ঢাকা মূলত একটি খোলা চিঠি। বাংলাদেশের শিল্পীরা গাজার সাধারণ মানুষকে বলতে চায়, এই যুদ্ধে তাঁরা একা নয়।’

প্রসঙ্গত, আগামী ২৪ নভেম্বর হাতিরঝিল এম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। গেট খুলে দেওয়া হবে বিকাল ৩টায়। টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরক.কম ওয়েবসাইটে। এছাড়া যে কেউ চাইলে ডোনেশান পাঠাতে পারবেন ব্র্যাক ব্যাংক পিএলসি’র ১০৪৫৮১৮২০০০০২ অ্যাকাউন্ট নম্বরে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর