‘ফিরে এসো’ নতুন গানে ভক্তদের কাঁদালেন অনুপম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১২:৪২ পিএম

অনুপম রায়কে ছেড়ে পরমব্রতকে বিয়ে করেছেন গায়কের প্রাক্তন পিয়া চক্রবর্তী। তারপরই তাঁদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনার শুরু। নেটিজেনদের অনেকে পরমব্রত-পিয়ার পক্ষে, আবার অনেকে অনুপমের দুঃখে সমব্যথী। এদিকে, ফের একবার অনুপমের গানে কাঁদলেন তাঁর অনুরাগীরা।

সম্প্রতি (৪ ডিসেম্বর) মুক্তি পেয়েছে দেব-সৌমিতৃষার নতুন ছবি ‌‘প্রধান’-এর ট্রেলার। সেই ছবির জন্যই গান গেয়েছেন অনুপম রায়। ছবিটির ট্রেলারে রয়েছে অনুপমের গাওয়া গানের কয়েক কলি। গানটি হলো ‘তাই ফিরে এসো তাসের ঘর হয়ে…’। এই গানেও রয়েছে বেদনার সুর। আর তাতেই চোখ ভিজেছে অনুরাগীদের।

প্রসঙ্গত, প্রাক্তন পিয়া যখন বন্ধু পরমের সঙ্গে ঘর বেঁধেছেন, ঠিক তখনই বাবা-মাকে নিয়ে দক্ষিণ ভারতে বেড়াচ্ছেন অনুপম রায়। কখনো ভাইজ্যাকের সমুদ্রতীর, কখনো আবার আরাকু ভ্যালি থেকে ছবি পোস্ট করেছেন গায়ক। 

অন্যদিকে, অনুপম রায় যখন বিশাখাপত্তমে তাঁর বাবা-মাকে নিয়ে বেড়াতে গেছেন, ঠিক তখনই পরমব্রতর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন তাঁর প্রাক্তন পিয়া। সোশ্যাল মিডিয়ার এক পোস্ট থেকে জানা গেছে, এই মুহূর্তে আয়ারল্যান্ডের ডাবলিনে রয়েছেন তাঁরা। এই শহরকেই চুটিয়ে উপভোগ করছেন নবদম্পতি। ইতিমধ্যেই সেখানে ক্রিসমাস সেলিব্রেশন শুরু হয়ে গেছে। সম্প্রতি নিজের ফেসবুকে পিয়া ডাবলিনের বিখ্যাত মালাহাইড ক্যাসেলের এক টুকরো ছবি তুলে ধরেন। ক্যাপশনে লেখা, ‘ডাবলিনে এখন ক্রিসমাসের মরসুম’।

এছাড়া, পিয়াকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন বলেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে এবার সঞ্চালকের আসনে দেখা যায়নি পরমব্রতকে। তবে শোনা যাচ্ছে, সমাপনী অনুষ্ঠানে পরমই থাকছেন সঞ্চালক।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর