আবারও মেরুদণ্ডে অস্ত্রপচার করতে হবে বেজবাবা সুমনকে

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০১:৫৪ পিএম

একটার পর একটা অসুস্থতা যেন লেগেই রয়েছে বেজবাবা সাইদুস সালেহীন সুমনের। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। যে কারণে নিয়মিত রুটিন চেকআপ করাতে হয় এই গায়ককে। এরইমধ্যে এবার চোখ নিয়ে বিপাকে পড়েছেন তিনি। 

এক মাস আগে রুটিন চেকআপ করাতে ব্যাংককে যান সুমন। কিন্তু এই চিকিৎসার মধ্যেই হঠাৎ দুই চোখে সমস্যা ধরা পড়ে তাঁর। শুধু তাই নয়, সমস্যার কারণে দুই চোখেই সার্জারি করাতে হয়েছে তাঁকে। তবে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানালেন, বর্তমানে তাঁর দু’চোখের অবস্থা উন্নতির দিকে। মাসখানেকের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে ওঠবেন তিনি।  

সুমন লিখেছেন, ‘‘আমার দু’চোখের অবস্থাই এখন বেশ ভালো। পুরোপুরি স্পষ্ট না দেখতে পারলেও ৯০% ঠিক বলা চলে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী সব ঠিক থাকলে ১ মাসের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাব ইনশাআল্লাহ!’’

দু’চোখের অবস্থাই এখন ভালো বলে জানিয়েছেন বেজবাবা সুমন। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এদিকে, চোখের অপারশেনের পাশাপাশি স্পাইনাল কর্ডেও চারটি ইনজেকশন নিতে হয়েছে বেজবাবাকে। কারণ আগামী বছর আবারও তাঁর স্পাইন সার্জারি হওয়ার কথা রয়েছে। এর আগে ২০২১ সালে জার্মানিতে হয়েছিল এই অস্ত্রপচার। 

ইনডিপেনডেন্ট ডিজিটালকে সুমন বলেন, ‘চোখের সার্জারির পাশাপাশি চারটা ইনজেকশন নিতে হয়েছে স্পাইনে। আগামী বছর আবারও স্পাইন সার্জারি করাতে হবে। চোখ আপাতত ভালো। একটু সাবধানে চলাফেরা করতে হচ্ছে। খুব শিগগিরই দেশে ফিরব।’ 

জানা যায়, এবার ব্যংককে চিকিৎসা নেওয়ার সময় সুমনের সঙ্গে ছিলেন তাঁর অর্থহীন ব্যান্ডের ড্রামার মার্ক ডন। ওই স্ট্যাটাসে বেজবাবা আরও লেখেন, ‘গত বেশ কয়েকদিন ধরে আমাদের ব্যান্ডের মার্ক ডন আমার সাথেই ছিল, আমার দেখাশোনা করার জন্য। অর্থহীনের ব্যাপারটাই এ রকম। আমরা শুধুমাত্র একটা ব্যান্ড না! অর্থহীন-এর ব্যান্ড মেম্বার এবং ফ্যানরা বেশ অদ্ভুত! শুধুমাত্র মিউজিকের কারণে আমাদের কানেকশনটা এতো স্ট্রং না, আমরা একটা বিশাল ফ্যামিলি! সবার জন্য অনেক ভালোবাসা যারা আমার পাশে ছিলেন এবং আছেন! খুব শিগগিরই দেশে ফিরব. সবাই ভালো থাকবেন।’

প্রসঙ্গত, কয়েক বছর আগে বেজবাবা সুমনের শরীরে চিকিৎসকেরা দুটি টিউমারের অস্তিত্ব পান। এরপরেই জানা যায়, ক্যানসারে আক্রান্ত তিনি। তখন ক্যানসারটি প্রথম ধাপে থাকায় চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছিলেন এই গায়ক। ২০১৭ সালে ব্যাংককের একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে দেশে ফিরছিলেন সুমন। এমন সময় হঠাৎ একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনায় শিকার হলে সুমনের স্পাইনাল কর্ডের ক্ষতি হয়। পরে আবার চিকিৎসা নিতে হয় এই গায়ককে।

অবশেষে ক্যানসার ও স্পাইনাল কর্ডের দীর্ঘ চিকিৎসা শেষে ২০২১ সালে দেশে ফেরেন সুমন। এবার ভুগছেন চোখের সমস্যায়। যদিও আগের থেকে এখন ভালো আছেন বলে জানালেন তিনি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
ওই চিঠিতে দি মারিয়া লিখেছেন, ‘আর্জেন্টাইন হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাদের পতাকা বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরার জন্য তোমাকে ধন্যবাদ। একজন খেলোয়াড় হিসেবে এবং একজন মানুষ হিসেবেও উদাহরণ তৈরি করার...
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানীসহ সারা দেশে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।
সিলেট বিভাগে নতুন করে হাম রোগী শনাক্ত না হলেও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে সন্দেহভাজন ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর...
বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি ভাড়া বাসা (মেস) থেকে উচ্ছ্বাস কর্মকার নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর