বিশ্বকাপে টাইগারদের অনুপ্রেরণা দিতে অর্থহীনের গান

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০২:৩৭ এএম

দেশের জনপ্রিয় রক ব্যান্ড অর্থহীন। কয়েকদিন আগে তারা ঘোষণা দেয় মুঠোফোন কোম্পানি রবির সৌজন্যে ১ অক্টোবর বড় একটা কিছু হতে যাচ্ছে। ভক্তদের মধ্যেও এ নিয়ে উত্তেজনা তুঙ্গে। অবশেষে এল প্রতিক্ষীত সেই ক্ষণ, প্রকাশ্যে এল চমক। বিশ্বকাপে টাইগারদের অনুপ্রেরণা দিতে ‌‘চাইতে পারো’ গানটি নতুন করে গাইলো ব্যান্ড অর্থহীন। শিরোনাম ‘চাইতে পারো ৪—পারবে তুমিও’।

ভেরিফায়েড ফেসবুক পেজে গানটি প্রকাশ করে রবি লিখেছে, ‘চাইতেই পারি ব্যাটে-বলে হুংকার, চাইতেই পারি বিজয়ের ঝংকার! সময় এসেছে এবার—জানি বাংলাদেশ, পারবে তুমিও! দেশের অগণিত ক্রিকেট ফ্যানদের পক্ষ থেকে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য ভালোবাসা ও অসংখ্য শুভকামনা।’

গানটির দৃশ্যে সিয়াম আহমেদ। ছবি: ফেসবুক/সিয়াম

আসন্ন বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন অবস্থান করছে ভারতে। সাকিব-মুশফিক-লিটন-মিরাজদের অনুপ্রেরণা দিতেই অর্থহীনের এই গান। ভিডিওচিত্রে দেখা মিলেছে অভিনেতা সিয়াম আহমেদেরও। ‌‘চাইতেই পারো’ গানটির বিশ্বকাপ আয়োজনে লিরিক—‘একমুঠো গোলাপ/ আর এই বিশ্বকাপ/ জানি বাংলাদেশ/ পারবে তুমিও।’

প্রসঙ্গত, অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপে আছেন তিনজন সদস্য। তাঁরা হলেন মার্ক ডন (ড্রামস), মহান ফাহিম (গিটার) ও সুমন (ভোকাল, বেজ গিটার)।

‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
লজিস্টিক জটিলতার কারণে ২০২৬ সালের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব স্থগিত করেছে সৌদি আরব। আগামী ৩ থেকে ১২ ডিসেম্বর জেদ্দায় উৎসবটির ষষ্ঠ আসর বসার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের...
মুক্তির আগেই ইতিহাস গড়ল অল্লু অর্জুন ও দীপিকা পাড়ুকোন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’। সিনেমাটির একটি শুটিংয়ে একসঙ্গে ৩৭ জন শিল্পীকে রিয়েল টাইমে মোশন ক্যাপচার প্রযুক্তির মাধ্যমে ধারণ করা...
প্রথম সন্তানের মা হয়েছেন টালিউড অভিনেত্রী সোহিনী সরকার। রোববার সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন সোহিনীর স্বামী, সংগীতশিল্পী...
চলতি বছর এসএসসি পাস করা সোয়া দুই লাখেরও বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়াতেই নেই। কখনও কি ভেবে দেখেছেন, এসএসসি পাস করার পর প্রতি ৫ শিক্ষার্থীর মধ্যে ১ জন হঠাৎ কেন হারিয়ে যায়?...
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটলে রাষ্ট্রই থাকবে না। সরকার ও বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক ফ্যাসিবাদের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান...
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। আজ বৃস্পতবিার সকাল থেকে বন্ধ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর