‘সং জোন’ প্রকাশ করছে প্রতি সপ্তাহে নতুন গান

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:৩০ এএম

গানের নতুন ভাষা নির্মাণ ও তরুণ শিল্পীদের নিয়ে কাজ করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে সং জোন। মহান বিজয় দিবসে (১৬ ডিসেম্বর) একটি ম্যাশআপ কনটেন্টের মধ্য দিয়ে তাঁদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রতি সপ্তাহে একটি করে নতুন গান প্রকাশের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে এই মিউজিক প্ল্যাটফর্ম। শুধু তাই নয়, গানের নতুন নতুন সেশন ও কনসার্ট নিয়েও হাজির হবে তাঁরা।

যাত্রা শুরুর প্রাক্কালে কিংবদন্তি শিল্পীদের ট্রিবিউট করে ১০টি গান মুক্তি দেয় সং জোন। সর্বশেষ বিজয় দিবসে দ্বিজেন্দ্রলাল রায়ের ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’ গানটি প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় তাঁদের।

উদ্বোধনী গানটি তারুণ্যের কাছে ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে কণ্ঠ দিয়েছেন সভ্যতা, ইননিমা, আকাশ গায়েন, নাঈম মাহমুদ, ডোপামিন রাব্বি, মাস্তানি ফকফকা ও জাহিন রশীদ। দেশাত্মবোধক গানটির সাথে তরুণ প্রজন্মকে এক করতে সংযোজিত লিরিক্স লিখেছেন অনুপ আইচ ও মুয়ীয মাহফুজ।

‌‘ভার্সেটালিটি ইজ দ্য পিওর ইউনিটি’–এই মূলমন্ত্র নিয়ে ভিন্ন ভিন্ন মানুষের মিশ্র পছন্দের তালিকার প্রতি লক্ষ্য রেখে সং জোন মনে করে, এ প্ল্যাটফর্মে বাউল, গজল, কীর্তন, ব্লুজ, র‍্যাপ, কান্ট্রি—সব ধরনের গান এসে একটি কেন্দ্রে মিলিত হবে। তখনই মিলবে শুদ্ধতম ঐক্য।

উদ্বোধনী গানে কণ্ঠ দিয়েছেন সভ্যতা ছাড়াও অনেকে। ছবি: সং জোন সং জোন’র ক্রিয়েটিভ প্রোডিউসার অনুপ আইচ বলেন, ‘৭১-এ বিজয় ছিনিয়ে আনার জন্য গান ছিল শক্তিমান একটি অস্ত্র। বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তৈরি হয়েছিল একটা পিওর ইউনিটি। যার ফলে দেশ পেয়েছিল বিজয়। গানের সেই শক্তিকেই অনুপ্রেরণা করে আমরা নতুন ও বৈচিত্র্যময় সৃষ্টি নিয়ে হাজির হতে চাই শ্রোতাদের সামনে। সামনের ফেব্রুয়ারিতেই আমাদের প্রথম সেশন নিয়ে হাজির হচ্ছি।’

সংগীতের এ নতুন প্ল্যাটফর্মটি সৃষ্টির উদ্যোগ নেন নির্বাহী প্রযোজক সামি রহমান, নূর জামান রাজা, লোবা আহমেদ ও ক্রিয়েটিভ প্রোডিউসার অনুপ আইচ। একইসাথে মিউজিক প্রোডিউসার, সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে জাহিন রশীদ ও কোঅর্ডিনেটর হিসেবে আছেন মুয়ীয মাহফুজ।

নতুন এই স্টুডিওতে অত্যাধুনিক সরঞ্জামের সাথে কোয়ালিটিফুল ইন্সট্রুমেন্ট ও বড় একটা টিম কাজ করে যাচ্ছে। গত অক্টোবরের মাঝামাঝিতে সোশ্যাল মিডিয়ায় সং জোন’র পথচলা শুরু হয়।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইয়ে আয়োজিত এক বিক্ষোভে...
মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, সে বিষয়ে কোনো ‘দালাল মিডিয়া’ তাকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। 
শিক্ষা কার্যক্রম শুরুর ২ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে আটটি আলাদা আলাদা স্থানে ভাড়া বাসায় চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর