টলিউডে গাইলেন মেঘদলের শিবু

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১০:৩৫ এএম

টলিউডে প্রথমবার গাইলেন জনপ্রিয় ব্যান্ড মেঘদলের ভোকালিস্ট শিবু কুমার শীল। নির্মাতা দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘শ্রীস্বপনকুমারের বাদামি হায়নার কবলে’ চলচ্চিত্রে শোনা যাবে তাঁকে। ফেলুদা, ব্যোমকেশ, মিতিন মাসির পর এবার পর্দায় হাজির হচ্ছে গোয়েন্দা দীপক চ্যাটার্জি। তাঁর চরিত্রে রয়েছেন জনপ্রিয় টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। 

সোমবার (২ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেলার। যেখানে সামনে এসেছে আবিরের দুটি সত্ত্বা। একজন চূড়ান্ত হতাশ এবং তাঁর প্রতি কথায় ব্যঙ্গের সুর। অন্যজন আবার আত্মবিশ্বাসে ভরপুর গোয়েন্দা। সূত্রধর হিসেবে পরাণ বন্দ্যোপাধ্যায়কেও দেখা গেছে। আর রয়েছে শিবু কুমার শীলের কণ্ঠস্বর। তিনি গেয়েছেন ‘নির্বাসিত চাঁদ’ নামের গানটি। সুর ও সংগীত করেছেন অমিত চ্যাটার্জি।

জানা গেছে, এ সিনেমায় শিবুর যুক্ত হওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশি সংগীত পরিচালক ইমন চৌধুরী। তিনিই তাঁকে পরিচয় করে দিয়েছিলেন অমিত চ্যাটার্জির সঙ্গে, যিনি ছবিটির সংগীত পরিচালনা করেছেন।

গোয়েন্দা গল্পের ছবিটিতে প্লেব্যাক প্রসঙ্গে শিবু কুমার শীল বলেন, ‘‘আমাকে যখন গানটির লিরিক পাঠানো হয়, তখন মনে হলো ইন্টারেস্টিং। গল্পটাও তখন শেয়ার করেন অমিত চ্যাটার্জি। তিনি বলেন যে, গল্পটা এ রকম এবং এটা বটতলার থ্রিলার উপন্যাসে নির্মিত হচ্ছে। থ্রিলারের নানা রকমফের আছে। ‘বটতলার সাহিত্য’ বেশ প্রান্তিক ও অবহেলিত। এই জনরার কথা শুনে আরও আগ্রহবোধ করি। মনে হলো নিশ্চয়ই দারুণ কিছু হবে। তারপর গানটা রেকর্ড করে এখান থেকে পাঠালাম। ওনারাও খুব পছন্দ করলো।’’

সিনেমাটির গল্পে দেখা যাবে, শহরে বাদামি হায়নার উৎপাত। আর এই গ্যাং বেশ বিপজ্জনক। এমন গ্যাংয়ের হাত থেকে শহরকে একজনই বাঁচাতে পারে। তিনি দীপক চ্যাটার্জি, তথাকথিত ‘বটতলার ডিটেক্টিভ’। সেই চরিত্রেই মারকাটারি অ্যাকশনের মেজাজে দেখা গেছে আবিরকে। সিনেমাটি আগামী ১২ জানুয়ারি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির কথা রয়েছে। আবির ও পরাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এতে অভিনয় করেছেন গৌতম হালদার, শ্রুতি দাস, লোকনাথ দে, প্রতীক দত্ত প্রমুখ।

এদিকে, সাম্প্রতিক বছরে সিনেমা কিংবা সিরিজে ঢাকা-কলকাতার শিল্পীদের কাজের সংখ্যা বেড়েছে। ভারতীয় কনটেন্টে চুটিয়ে কাজ করছেন জয়া আহসান, চঞ্চল চৌধুরীসহ আরও অনেকে।  

মেঘদলে গাইছেন শিবু। ছবি ফেসবুক থেকে নেওয়া

শিবু কুমার শীল বললেন, ‘সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিকভাবে দুই বাংলার একটা সংযোগ স্থাপনের চেষ্টা আছে। আগে যেমন একটা একপেশে ব্যাপার ছিল, এখন সেই জায়গাটা ভেঙে গিয়ে নতুনতর একটা জায়গা তৈরি হয়েছে। দেবালয় দা যেমন অনুভব করেছেন এই ভয়েস সেকশনে তাঁর আমাকে দরকার, তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। এবং আমি যদি সিনেমা বা কোনো কিছু বানাই, যদি ফিল করি ভারতের কোনো শিল্পী এটার সঙ্গে মানাবে, তখন আমিও কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করব। ভবিষ্যতে নিশ্চয় এর পরিধি আরও বাড়বে।’

এদিকে, আগামী ফেব্রুয়ারিতে কলকাতায় পারফর্ম করতে যাচ্ছে শিবুর ব্যান্ড ‌‘মেঘদল’। যদিও এখনও তারিখ চূড়ান্ত হয়নি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
শাকিবিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। সামাজিকমাধ্যমে প্রথমে একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির...
এক দশকের অপেক্ষা শেষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে গানটির ভিডিও চিত্র দেখা যাচ্ছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে। এটি তাঁদের ‘বিভ্রম’...
দেশের সংগীতাঙ্গনে সুপরিচিত ব্যান্ড ‌‘গানপোকা’। দীর্ঘ ১৪ বছরের পথচলায় তাঁদের গান শ্রোতাদের মুখে মুখে, যদিও সেসব গানের কোনো অফিসিয়াল স্টুডিও ভার্সন বা রেকর্ড নেই। অবশেষে অনুরাগীদের এই অপেক্ষার অবসান...
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর