কথা-সুরে আইয়ুব বাচ্চু, কণ্ঠে রফিকুল আলম

আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১১:৩৫ এএম

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু চলে গেলেও রয়েছেন অসংখ্য ভক্তের হৃদয়জুড়ে। তাঁর করা অপ্রকাশিত গানগুলোও মুক্তি পাচ্ছে একে-একে। এবার আইয়ুব বাচ্চুর কথা ও সুরে একটি নতুন গান আনলেন নন্দিত কণ্ঠশিল্পী রফিকুল আলম।

স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) প্রকাশ পেয়েছে তাঁদের এই গান। শিরোনাম ‘স্বাধীনতা’। আইয়ুব বাচ্চুর লেখা ও সুরে গানটি গেয়েছেন রফিকুল আলম।

প্রায় দুই দশক আগে ২০০৫ সালে গানটি সৃষ্টি হয়েছিল। কিন্তু নানা কারণে তা আর প্রকাশ পায়নি। অবশেষে গায়ক নিজেই উদ্যোগ নিলেন এটি সামনে আনার।

রফিকুল আলম বললেন, ‘২০০৫ সালে আমরা অন্য একটি গানের কাজ করছিলাম, এর মধ্যেই বারবার একসঙ্গে একটা গান করার কথা ঘুরেফিরে আসছিল। অনেক আলোচনার পর হঠাৎ বাচ্চু একদিন এই গানটা গেয়ে শুনিয়ে বলল, ‘ভাই এই গানটা আপনি করেন’। কিন্তু দুঃখজনক, গানটা করা হয়ে ওঠেনি। এ ছাড়া বাচ্চুর হঠাৎ চলে যাওয়াটাও অনেক কষ্টের ছিল। অবশেষে গানটি করে ফেললাম।’

গানটির সংগীতায়োজন করেছেন রফিকুল আলমের পুত্র ফারশিদ আলম। তিনি নিজেও একজন গায়ক ও সংগীত পরিচালক। এই প্রথম বাবার কোনো গানে কাজ করলেন ফারশিদ।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৮ অক্টোবর মারা গেছেন বাংলা ব্যান্ড মিউজিকের অন্যতম পথপ্রদর্শক আইয়ুব বাচ্চু। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর