ঈদে গান জোয়ার

ঈদ মানে খুশির জোয়ার। আর গানপ্রেমীদের কাছে এই খুশির মাত্রা আরও রঙিন করে দেয় প্রকাশিত নতুন গান। এবারের ঈদুল ফিতরেও ভক্তদের জন্য নতুন গান বেঁধেছেন শিল্পীরা। দেখে নেওয়া যাক তার কয়েকটি—

আপডেট : ১২ এপ্রিল ২০২৪, ০৮:০৮ পিএম

বিপ্লব
দীর্ঘদিন ধরেই সুদূর আমেরিকায় বাস করছেন ‘প্রমিথিউস’ ব্যান্ডের গায়ক বিপ্লব। সেখানে থেকেই প্রকাশ করছেন নতুন গান। এবার ঈদে আসছে তাঁর কণ্ঠে ‘মেইড ইন বাংলাদেশ’। গানটি তিনি উৎসর্গ করেছেন বাংলাদেশের নতুন উদ্যোক্তা ও যাঁরা বাংলাদেশি পণ্য বিক্রি করছেন তাঁদের প্রতি। লেখা ও কম্পোজিশনের কাজটি করেছেন বিপ্লব নিজেই।

মনির খান
ঈদুল ফিতরে চারটি নতুন গান প্রকাশ করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। এর মধ্যে মিল্টন খন্দকারের সুরে ‘তিন কাঠার এক জমিন আছে অন্তরের ভিতর’ ও ‘ভালোবেসে এতো সুখ’। বাকি দুটি গানের শেষ সময়ের কাজ চলছে। চারটি গানই শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

আসিফ
এবারের ঈদে চমক নিয়ে  এসেছেন গায়ক আসিফ আকবর। ‘জানেমান’ নামের এই গানটি তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য তৈরি। ভিডিওচিত্রে আসিফকে দেখা যাবে মহল্লার গুণ্ডার ভূমিকায়! লিরিক্স লিখেছেন জিশান খান শুভ। সংগীত করেছেন আদিব কবির। ভিডিও তৈরি করেছেন রাজ বিশ্বাস শংকর। অভিনয়ে রয়েছেন প্রণমী, জেরী ও তাহা।

সাবকনসাস
চাঁদরাতে মুক্তি পাচ্ছে সাবকনসাস ব্যান্ডের মুক্তি প্রতীক্ষিত অ্যালবাম ‘রূপকথার কাব্য’র ষষ্ঠ গান। শিরোনাম ‘স্বপ্ন’। গানটির কথা লিখেছেন ব্যান্ডটির ড্রামার রায়হান আলমগীর লুকান। সংগীতায়োজনে সাবকনসাস ও ব্যান্ডটির ভোকালিস্ট জোহান আলমগীর। গানটির জন্য অ্যানিমেশন ভিডিও তৈরি করেছেন গিটারিস্ট এ আর সৈকত।

কৃষ্ণকলি
দীর্ঘদিন পর নতুন গান প্রকাশ করলেন জনপ্রিয় গায়িকা কৃষ্ণকলি। ঈদ উপলক্ষে প্রকাশ পেয়েছে তাঁর গাওয়া ‘ক্লান্ত’ শিরোনামের নতুন গান। লিখেছেন ও সুর করেছেন অর্ক সুমন। গড়াই মিউজিকের ব্যানারে প্রকাশ পেয়েছে এটি।  

মিনার
‌‘আভাসে আভাসে’ শিরোনামে নতুন গান বেঁধেছেন সংগীতশিল্পী মিনার রহমান। ঈদ উপলক্ষে। লিখেছেন আসিফ ইকবাল। সুর-সংগীতায়োজন করেছেন মিনার নিজেই। ভিডিওচিত্র নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি থাকছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানিয়ে চতুর্থ মৌসুম শুরু করল ‘কোক স্টুডিও বাংলা’। নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে ২৫ মে’র আগেই প্রকাশ করা হয়েছে বিশেষ উদ্বোধনী গান ‘রুম ঝুম’। মূলত...
শাকিবিয়ানদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রকাশ্যে এল ঢাকাই সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘রকস্টার’-এর প্রথম গান ‘পিরিতি’। সামাজিকমাধ্যমে প্রথমে একটি লুক প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে গানটির...
এক দশকের অপেক্ষা শেষে প্রকাশ পেয়েছে জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের নতুন গান ‘ফেরিওয়ালা’। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত থেকে গানটির ভিডিও চিত্র দেখা যাচ্ছে ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে। এটি তাঁদের ‘বিভ্রম’...
দেশের সংগীতাঙ্গনে সুপরিচিত ব্যান্ড ‌‘গানপোকা’। দীর্ঘ ১৪ বছরের পথচলায় তাঁদের গান শ্রোতাদের মুখে মুখে, যদিও সেসব গানের কোনো অফিসিয়াল স্টুডিও ভার্সন বা রেকর্ড নেই। অবশেষে অনুরাগীদের এই অপেক্ষার অবসান...
দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রমও। তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।...
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর