অন্বেষা
ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে সম্প্রতি জুটি মিউজিকের ব্যানারে উন্মুক্ত হয়েছে ভারতীয় কণ্ঠশিল্পী অন্বেষার গানচিত্র ‘একইভাবে দিন আসে’। জুলফিকার রাসেলের কথায় এর সুর-সংগীত করেছেন কলকাতার টুনাই দেবাশীষ গাঙ্গুলি।
মাহমুদ জুয়েল (নর্দান স্টার)
নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড ‘নর্দান স্টার’। ব্যান্ডটি সেভাবে খুব একটা সক্রিয় না থাকলেও এর ভোকালিস্ট মাহমুদ জুয়েল এবারের ঈদে প্রকাশ করতে চলেছেন নতুন গান। আঞ্চলিক ভাষায় গাওয়া এই গানের শিরোনাম ‘মাই আর বাউ’।
ইনদালো
ভক্তদের ঈদকে আরও রকিং করে দিতে নতুন গান প্রকাশ করছে ব্যান্ড ইনদালো। শিরোনাম ‘একান্ত গোলাপ’। এটি তাঁদের মুক্তি প্রতিক্ষীত ‘উত্তর খুঁজছি দক্ষিণে’ অ্যালবামের একটি গান। বিষয়টি নিশ্চিত করেছে ইনদালো।
অনিমেষ রায়
বাঙালির ঐতিহ্য পয়লা বৈশাখের আমেজে এলো ‘নাসেক নাসেক’খ্যাত অনিমেষ রায়ের নতুন গান। শিরোনাম ‘বৈশাখী ঝড়’। আর এই গান দিয়ে আত্মপ্রকাশ করেছে গানের নতুন প্ল্যাটফর্ম দোতারা। জানা গেছে, এই স্ট্রিমিং প্ল্যাটফর্মটি পুরোপুরি সংগীতনির্ভর। প্রথম গান হিসেবে শ্রোতারা গানটি শুনতে পারবেন একদম ফ্রি। পরবর্তী গানগুলোর জন্য লাগবে নির্ধারিত সাবস্ক্রিপশন ফি।
সৈয়দ অমি
সংগীতশিল্পী সৈয়দ অমি ও চিত্রনায়িকা আঁচল বাস্তব জীবনেও দম্পতি। চলতি বছরের শুরুতে তাঁদের ‘মাতাল’ শিরোনামের একটি মিউজিক ভিডিও ব্যাপক সাড়া ফেলেছিল। তারই ধারাবাহিকতায় এবার অমির নিজস্ব ইউটিউব চ্যানেলে চাঁদ রাতে আসছে নতুন একটি গান-ভিডিও। নাম ‘বেবি কথা ছুইনা যাও’। পুরান ঢাকার কথায় গানটির কথা ও সুর গায়কের। এবারও গানটিতে মডেল হিসেবে আছেন আঁচল। সংগীতায়োজন করেছেন এ এম ফরহাদ। কোরিওগ্রাফি করেছেন হাবিবুর রহমান। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ।
আদ্যন্তর
প্রথমবারের মতো মৌলিক গান প্রকাশ করেছে ব্যান্ড ‘আদ্যন্তর’। এবং এটি মুক্তি পেয়েছে ঈদ উপলক্ষে। গানটির শিরোনাম ‘অপেক্ষার চিঠি’। লিখেছেন সাকিফ আলম ও সুর করেছেন তমাল রায়। চাঁদরাতে এটি মুক্তি পেয়েছে মিউজিক লেবেল জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।


ঈদ মানে গানের জোয়ার
শুনতে পারেন নতুন কিছু
