‘মোনালিসা’কে পেয়ে উচ্ছ্বসিত ইমরান

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পিএম

মোনালিসার সামনে ইমরান। ছবি ফেসবুক থেকে নেওয়া গায়ক ইমরান মাহমুদুল। গান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। এই ঘুরাঘুরিতেই এবার তিনি দেখা পেলেন ‌‘আসল’ মোনালিসার! তাতে বেশ উচ্ছ্বসিতও এ গায়ক। হবেনই বা না কেন?

পাঁচশ বছর আগে ইতালির লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা বিখ্যাত ছবি মোনালিসা। সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, মোনালিসার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০৮ মিলিয়ন ডলারেরও বেশি। মোনালিসাকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল পেইন্টিং হিসেবেও বিবেচনা করা হয়। 

সেই আসল মোনালিসাকেই দেখলেন ইমরান। রহস্যময় হাসি দেখতে ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে হাজির হয়েছিলেন তিনি। 

সম্প্রতি স্টেজ শোতে অংশ নিতে ফ্রান্স গিয়েছেন এই গায়ক। দেশটির প্যারিস শহরে রক্ষিত চিত্রকর্ম দেখে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। একইসঙ্গে চিত্রকর্মের সঙ্গে কয়েকটি ছবিও তুলেছেন তিনি। 

ইমরানের ভাষ্য, ‘লিওনার্দো দা ভিঞ্চির আঁকা সেই বিশ্ব বিখ্যাত মোনালিসা ছোটবেলা থেকে যার প্রিন্টেড ভার্সন দেখে বড় হয়েছি, এবার প্যারিস শহরের ল্যুভর মিউজিয়াম এসে অরিজিনাল পেইন্টিংটি দেখার সুযোগ হলো।’

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর