জয়কে তো কোথাও আমি একা পাঠাব না: অপু বিশ্বাস

আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পিএম

গত কয়েকদিন ধরেই আবারও আলোচনায় শাকিব খানের দুই ‘সাবেক’  জীবন সঙ্গী অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানকে ইস্যু বানিয়ে আলোচনায় থাকছেন এই দুই নায়িকা—এমন অভিযোগ এসেছে খোদ খান পরিবার থেকেই। ক্ষুব্ধ ঢালিউডের এই শীর্ষ নায়ক ও তার পরিবার। সম্প্রতি অপু-বুবলী দুজনই শাকিবের ‘বৈধ স্ত্রী’ দাবি করায় এবার বাড়ির দরজাটা বন্ধ হতে যাচ্ছে বলে খবর এসেছে। এতে চটেছেন অপু বিশ্বাস।

তিনি ইনডিপেনডেন্ট ডিজিটালকে জানালেন, ব্যক্তিগত বিষয় চর্চিত হোক সেটা তিনি চান না। ব্যস্ত থাকতে চান কাজ নিয়ে।

তবে ‘খান বাড়ির দরজা বন্ধ’ প্রসঙ্গে এ নায়িকা বললেন, ‘আমাদের সন্তান জয় এখনও ছোট। ওকে তো আমি কোথাও একা পাঠাব না। সঙ্গে আমি থাকি না হয় পরিবারের লোকজন। এখন ছেলে যদি বাবা ও দাদার বাড়িতে যেতে চায় বা ওর বাবা, দাদা-দাদিরা দেখতে চায়, তাহলে ওকে কে নিয়ে যাবে? তখন আমি ওকে নিয়ে যাই। এটা আমার দায়িত্ব। আর ওই বাড়িতে আমার ঢুকতে মানা—এটা কতটুকু সত্য, তা আপনার খোঁজ নেন। তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে।’

গত  কদিন ধরে আলোচনায় শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন। বিয়ে করছেন শাকিব খান এমন কথা শোনা যাচ্ছে। বিষয়গুলো নিয়ে কী ভাবছেন জানতে চাইলে অপু বলেন, ‘এসব বিষয় নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক না। এটা ব্যক্তিগত বিষয়। আমি মনে করি, সবার কাজ নিয়ে আলোচনা করা উচিত- এসব নিয়ে নয়।’ শাকিব, অপু ও জয়। ছবি: সংগৃহীত

যোগ করে নায়িকা আরও বলেন, ‘আসলে দিন শেষে সবাই একটু শান্তি খোঁজে। মনগড়া কথা নিয়ে সংবাদ প্রকাশ, আজেবাজে কথা- এগুলো কেউই আশা করে না।’

জানালেন, নতুন সিনেমার পরিকল্পনা আর ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিছুদিনের মধ্যে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’ থেকে নতুন চলচ্চিত্রের ঘোষণা আসবে।

অপু বললেন, ‘গেল কয়েকদিন ধরে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে ব্যবসার কাজ তো আছেই। সব মিলিয়ে আমি এখন খুব ব্যস্ত। শিগগিরই নতুন ছবি ঘোষণা দেওয়া হবে। আর এবারের ছবিতে অনেক চমক থাকছে। ঘোষণা আসলেই জানতে পারবেন।’

প্রাক্তন তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়। গতকাল ছিল তার জন্মদিন, ১০ বছরে পা রেখেছে সে। বিশেষ এ দিনে ছেলেকে জন্মদিনের বিশেষ উপহার দিয়েছেন অপু।
ঢালিউড সুপারস্টার শাকিব খানকে উপহার দেওয়া হয়েছে বিশ্বখ্যাত সুইস ব্র্যান্ড রোলেক্সের একটি বিলাসবহুল ঘড়ি। আন্তর্জাতিক বাজারমূল্য অনুযায়ী ঘড়িটির দাম প্রায় ৭০ লাখ টাকার কাছাকাছি। চ্যানেল আইয়ের বিশেষ...
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন। দেশের শীর্ষ নায়কদের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি বরেণ্য নির্মাতাদের পরিচালনায় কাজ করে নিজেকে...
ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’ এখনও দর্শক ও সমালোচকদের আলোচনায়। চার নারীকে ঘিরে নির্মিত এই চলচ্চিত্রটি শুধু গল্প বা অভিনয়ের জন্য নয়, পর্দার বাইরের নানা ঘটনাও আগ্রহ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর