কানাডীয় র‍্যাপার ড্রেকের বাড়িতে হামলা, নিরাপত্তারক্ষী গুলিবিদ্ধ

আপডেট : ০৮ মে ২০২৪, ০৬:৫৪ পিএম

গোলাগুলির ঘটনা ঘটেছে জনপ্রিয় কানাডীয় র‍্যাপার ড্রেকের প্রাসাদে। দেশটির পার্ক লেন সার্কেল এলাকায় থাকতেন তিনি। আর এ ঘটনায় বুকে গুলি লেগে গুরুতর জখম হয়েছেন এক নিরাপত্তারক্ষী। হাসপাতালে চিকিৎসাধীন তাঁর অবস্থা বেশ সংকটজনক।

বিবিসি জানিয়েছে, হামলার পর ড্রেকের বাড়িতে এখন নিরাপত্তা জোরদার করেছে কানাডীয় পুলিশ।

জানা গেছে, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ মে) স্থানীয় সময় বেলা ২টায়। গাড়িতে করে এসে গুলি চালায় দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এই ঘটনা সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই র‍্যাপার ড্রেককে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। তবে হামলার সময় গায়ক বাড়ি ছিলেন কি-না, সেই সম্পর্কে জানা যায়নি।

ড্রেকের প্রাসাদ। ছবি: রয়টার্স

টরন্টোর মেয়র অলিভিয়া চৌ গণমাধ্যমে বলেন, ‘এই শহরে কোনো গুলি চালানোকে স্বাগত জানানো হয় না এবং আমি আশা করি পুলিশ আইন লঙ্ঘনকারীদের দ্রুত খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেবে।’

জানা যায়, মার্কিন র‍্যাপার কেন্ড্রিক লামারের সঙ্গে ড্রেকের দ্বন্দ্ব এখন চরমে। একটি গানে ড্রেকের তুমুল সমালোচনা করেন লামার। তাঁকে মাদকাসক্ত ও জুয়ারি বলেন। তিনি এ-ও দাবি করেছেন—ড্রেক এক মেয়ের বাবা, আর সেটা গোপন রেখেছেন। এতেই দুজনের মধ্যে বিবাদের সূত্রপাত। 

হামলার তদন্ত করছে কানাডীয় পুলিশ। ছবি: সংগৃহীত

তবে ড্রেকের বাড়িতে হামলার ঘটনায় লামারের কোনো যোগসাজশ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, কানাডার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেও নাগরিকত্ব রয়েছে ড্রেকের। তাঁর বাবা ছিলেন ড্রামার, মা শিক্ষকতা করতেন। ড্রেকের যখন পাঁচ বছর বয়স, তখন বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ ঘটে। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল টান ড্রেকের। অল্প বয়স থেকেই তিনি ক্লাবে গান গাইতেন। তারপর নাম লেখান হিপহপ মিউজিকে। এরপরই বিশ্বজুড়ে পরিচিতি পেতে শুরু করেন তিনি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর