আরজি করকাণ্ডে গান প্রকাশ অরিজিতের, দিয়েছেন সুস্পষ্ট বার্তাও

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০২:২১ পিএম

কলকাতার আরজি কর হাসপাতালে একজন তরুণী চিকিৎসকের ধর্ষণকাণ্ডে উত্তাল গোটা ভারত। এ ঘটনায় রাজপথে নেমে বিচারের দাবি তুলেছেন টলিউড তারকারা। তাঁরা ওই তরুণী চিকিৎসকের ছদ্মনাম দিয়েছেন ‘অভয়া’। ধর্ষণকাণ্ডে প্রতিবাদে জানিয়েছেন গায়ক অরিজিৎ সিংও। সোমবার (২৬ আগস্ট) তিনি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে লাইভে এসে, অভয়াকে নিয়ে কথা বলেন। সঙ্গে কলকাতাকে নিয়ে লেখা একটি গানও গেয়ে শোনান। এর ২৪ ঘণ্টা পর তিনি ফেসবুকেও একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন।

অরিজিৎ তাঁর ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘২০২৪ সালের ৯ আগস্ট কলকাতার কেন্দ্রস্থলে ঘটা একটি ট্র্যাজেডি গোটা জাতিকে তার মূল থেকে নাড়িয়ে দিয়েছে। আরজি কর মেডিক্যাল কলেজে এক তরুণী শিক্ষানবিশ ডাক্তারের নৃশংস গণহত্যা প্রতিবাদের ঝড় তুলেছে ভারতজুড়ে। এই গানটি ন্যায়বিচারের জন্য একটি আর্তনাদ, অগণিত নারীদের গলার আওয়াজ, যা নিয়ে তাঁরা ভুক্তভোগী।’

প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘চলুন আমরা সকলে অভয়ার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই, যে তরুণ ডাক্তার মারা গিয়েছেন, যিনি নির্ভয়ে প্রতিবাদ করেছিলেন। লিঙ্গভিত্তিক বৈষম্য নিয়ে নারীরা যে লড়াই করে চলেছেন, তাদের হয়ে আওয়াজ তুলি আমরা। আমাদের এই গান, সারা দেশের ডাক্তারদের কণ্ঠস্বর, যারা বিপদের সম্মুখীন হওয়া সত্ত্বেও অক্লান্তভাবে সেবা করেন। এটি কেবল একটি প্রতিবাদী গান নয়, এটি একটি ডাক যে, মহিলাদের সুরক্ষা ও মর্যাদার জন্য আমাদের লড়াই এখনও শেষ হয়নি।’

যোগ করে গায়ক লেখেন, ‘আমরা যখন এই গান গাইব, আমরা তাদের অক্লান্ত পরিশ্রমের কথা মনে রাখব যারা সামনের সারিতে ছিলেন সবসময়, আমাদের ডাক্তার, আমাদের সাংবাদিক এবং আমাদের ছাত্ররা, যাদের শুধু সম্মান দিলেই হবে না, সুরক্ষাও দিতে হবে আমাদের। এই গান একটা আওয়াজ হয়ে উঠুক। আশা, ন্যায়বিচারের আবেদন এবং পরিবর্তনের ডাক তুলুক। একসঙ্গে, আমরা যেন নিশ্চিত করার চেষ্টা করতে পারি, এ রকম ট্র্যাজেডি আর কখনও ঘটবে না।’

গানটি নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন অরিজিৎ, যা তিনি ট্রিবিউট দিয়েছেন নিজের মা, মাস্টারমশাই ও দিদাকে। 

‘আর কবে আর কবে/ কণ্ঠ শক্তি পাবে/ আর কবে আর কবে?’—এমন গানের কথায় প্রতিবাদ জানিয়েছেন গায়ক।

অন্যদিকে, প্রতিবাদে নিজের রাজপথে নামার আশঙ্কাও সামনে এনেছেন অরিজিৎ। ওই এক্স লাইভে তাঁকে বলতে শোনা যায়, ‘অনেকেই ভাবছে আমি রাস্তায় নামব। কিন্তু সবাই তো নামছে। সুপ্রিম কোর্টের ওপর আশা রাখছি। তবে আমার শুধু ভয় হচ্ছে, যে উত্তর চাইছি সেটা পাব না! তবুও আশা তো রাখতেই হবে। ভয়, কেউ না এটার সুযোগ নেয়। যেন কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়।’

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর