‘সহজিয়া’র এক সন্ধ্যা, মুক্তি পেল নতুন গান

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম

প্রথমবারের মতো একক কনসার্টে গেয়েছে ব্যান্ড ‘সহজিয়া’। শুক্রবার (১০ জানুয়ারি) পৌষের সন্ধ্যায় বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে গানে-সুরে একরাশ মুগ্ধতা ছড়িয়ে দেয় তারা। ‘ধ্যান’ শীর্ষক এই কনসার্টে ভিন্ন এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন শতশত অনুরাগী। চমক হিসেবে এদিন ব্যান্ডটি প্রকাশ করেছে নতুন একটি গান, শিরোনাম ‘অভিনয়’।

‘রাঙা বউ রাঙা ভোর/ রাঙা রাত পূর্ণিমা/ নদীপাড় বাঁশঝাড়/ হঠাৎ এক মাছরাঙা’—গানটির সুরে সুরে মঞ্চে উঠেন সহজিয়ার সদস্যরা। ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ৬টা ৪০ মিনিট।

মাছরাঙার সুরে সুরে মঞ্চে উঠে সহজিয়া। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

‘মাছরাঙা’ গানটির পরই সহজিয়ার ভোকাল রাজু কণ্ঠে ধরেন ‘চোখে চোখ পড়লেই হাওয়া’। একে একে তাঁরা শুনিয়েছে ‘ভুলে যাও শবনম’, ‘রঙমিস্ত্রী’, ‘ব্যথা দিও না’, ‘স্বপ্নের আকাশ’ ও ‘মা’ শিরোনামের গানগুলো।

প্রায় এক ঘণ্টার পরিবেশনা শেষে ছিল ২০ মিনিটের বিরতি। এরপর ‘ভোর থেকে রাত’ গান দিয়ে আবার শুরু। একে একে তখন গেয়েছে ‘আমাদের কথা’, ‘ঘোড়া’, ‌‘চকলেট’, ‘ছোটপাখি’, ‘ছুট’, ‘যাদুকর’, ‘অচেনা শহর’ প্রভৃতি গানগুলো। এভাবে ব্যান্ডটি তাঁদের প্রথম (রঙমিস্ত্রী) ও দ্বিতীয় (ঘোড়া) অ্যালবামের প্রায় সবগুলো গান শোনায়।

শুধু গানই নয়, ফাঁকে ফাঁকে ছিল গল্প-আড্ডা! উচ্ছ্বাসে মেতে উঠে দর্শকরা। ভক্তদের আবদার রেখে ‘অপেক্ষা’ ও ‘মেলা’ নামের গান দুটিও গেয়ে শোনায় রাজু। কিছুটা স্মৃতিচারণও করেছেন তিনি।

ব্যান্ডটির শুরুর দিকের কথা জানিয়ে রাজু বলেন, ‘‘২০১১ সালে শাহবাগে ছবির হাটে মুজিব ভাইয়ের দোকান থেকে আমাদের গান গাওয়ার স্বপ্ন শুরু। সেখান থেকেই আমরা ‘চাঁদে যাওয়ার’ স্বপ্ন দেখতাম। চলেন ‘চাঁদ থেকে’ ঘুরে আসি?”

ধ্যান কনসার্টে প্রকাশ পেয়েছে নতুন গান অভিনয়। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

এরপর তিনি শুরু করেন ‘চল যাই চাঁদে’ গানটি। শেষ করে গাইলেন ‘ফেরা’। এর মধ্যে অবশ্য প্রথমবারের মতো কনসার্টে ব্যান্ডটি তাদের নতুন গান ‘অভিনয়’ পারফর্ম করে। গানটি গতকালই (১০ জানুয়ারি) ইউটিউবে উন্মুক্ত হয়েছে। কবি জালাল উদ্দিন রুমিকে এটি উৎসর্গ করা হয়েছে।

এভাবে প্রায় আড়াই ঘণ্টা শ্রোতাদের নিজেদের গানে বুঁদ করে রাখে সহজিয়া। ব্যান্ডটির বর্তমান লাইনআপে রয়েছেন সজীব হায়দার (লিড গিটার), রাজু (ভোকাল), জাহিদুল ইসলাম শিমুল (রিদম গিটার), শরফুদ্দিন রাব্বি (ড্রামস) ও জাফরি আবেদিন (বেস গিটার)।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর