অপার্থিবের প্রথম অ্যালবাম ‘আবছা নীল কণা’

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১০:০০ এএম

সিম্ফোনিক মেটাল ব্যান্ড অপার্থিব তাদের বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘আবছা নীল কণা’ মুক্তির ঘোষণা দিতে পেরে রোমাঞ্চিত। খুব শিগগিরই অ্যালবামটি জনপ্রিয় সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে।

জানা গেছে, অর্কেস্ট্রা ও পাওয়ার মেটাল রিদমের মিশ্রণে তৈরি ৭টি গান থাকছে এই অ্যালবামে। এর শিরোনাম সংগীত আবছা নীল কণা’র মিউজিক ভিডিওর শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে এবং পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

ব্যান্ডটির ভোকাল ও গিটারিস্ট সালেহীন বলেন, ‘আমরা এখন পর্যন্ত এই অ্যালবামের ৫টি গান প্রকাশ করেছি। আমাদের সংগীতের প্রতি আন্তর্জাতিক ও দেশীয় শ্রোতাদের অফুরন্ত ভালোবাসা ও আবেগ আমাদের গভীরভাবে স্পর্শ করে। প্রথম অ্যালবামের কাজের ক্ষেত্রে শ্রোতাদের সমর্থন ও ভালোবাসা ছিল আমাদের জন্য বিরাট অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, সংগীত হচ্ছে অন্যতম এক মাধ্যম, যা আমাদের বারবার দেশের মানুষের কাছে ফিরিয়ে নিয়ে যাবে।’

অপার্থিবের প্রথম মঞ্চে উঠেছিল ২০০৯ সালে। ছবি: ব্যান্ডটির সৌজন্যে

অপার্থিব মঞ্চে প্রথম উপস্থিত হয় ২০০৯ সালে, যখন ব্যান্ডটির সকল সদস্য ছিলেন কার্লটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বর্তমান লাইনআপে রয়েছেন পাঁচ সদস্য—সৈয়দ আদনান আলী কিরন (ড্রামস), সালেহীন চৌধুরী উচ্ছাস (ভোকাল ও গিটার), আসফিন হায়দার দিশা (ভোকাল), আদিয়ান ফয়সাল পূর্ণা (কিবোর্ড), সৈয়দ আহসান আলী কিরন (বেজ গিটার)। তাঁরা সবাই কানাডার অটোয়াতে বসবাস করছেন।

২০২৪ সালের অক্টোবরে, অপার্থিব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের সহায়তায় ‘আবছা নীল কণা’ শিরোনামে একটি লাইভ কনসার্টের আয়োজন করে, যেখানে অপার্থিব ছাড়াও আরও তিনটি বাংলা ব্যান্ড অংশ নেয়।

অপার্থিবের সদস্যরা কানাডায় বসবাস করছেন। ছবি: ব্যান্ডটির সৌজন্যে

সব মিলিয়ে, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিকভাবে পরিচিতি অর্জন করছে অপার্থিব। তাদের লক্ষ্য, বিশ্বব্যাপী শ্রোতাদের সঙ্গে তাদের সংগীত ভাগ করে নেওয়া এবং মানুষকে আরও আবেগের সহিত বাঁচতে উৎসাহিত করা।

প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে অপার্থিব’র এই অ্যালবামের ৫ম গান ‘পথিক’ প্রকাশ পায়। এই গানে অতিথি গিটারিস্ট হিসেবে ছিলেন জনপ্রিয় গিটারিস্ট, গিটার প্রশিক্ষক সাজ্জাদুল আরেফিন। নতুন অ্যালবামটির প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন তিনি।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর