কাশ্মীর হামলা নিয়ে পোস্ট, গায়িকাকে আটক করল পুলিশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৭ পিএম

ভারত নিয়ন্ত্রিত দক্ষিণ কাশ্মীরের পেহেলগামে এক সশস্ত্র হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ২০ জনের বেশি আহত হন। সেই শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারত। এই পরিস্থিততে সামাজিকমাধ্যমে একটি পোস্ট করে বিতর্কে জড়িয়েছেন ভোজপুরি লোকসংগীতশিল্পী নেহা সিং রাঠোর। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার অভিযোগ দায়ের হয়েছে। এরইমধ্যে তাঁকে আটক করা হয়েছে বলেও খবর।

গত ২৩ এপ্রিল সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া সেই পোস্টে নেহা অভিযোগ করেন যে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার জাতি ও ধর্মের ভিত্তিতে রাজনীতি করছে। এমনকি বিজেপি সরকারের বিরুদ্ধে ‌‘পুলওয়ামা হামলার নামে ভোট ব্যাংক বাড়ানোরও’ অভিযোগ করেন তিনি। তাঁর মতে, পেহেলগাম হামলার ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র বরাতে জানা যায়, অভয় প্রতাপ সিং নামের এক ব্যক্তি এই গায়িকার বিরুদ্ধে লখনউয়ের হজরতগঞ্জ থানার দ্বারস্থ হন। তাঁর দাবি, সম্প্রতি এক্স হ্যান্ডেলে নেহা সিং রাঠোর একটি আপত্তিকর পোস্ট করেছেন। ওই পোস্টের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। ভারতে সৌভ্রাতৃত্ব বিঘ্নিত হতে পারে।

প্রতাপ সিং বলেন, ‌‘ভারত-পাকিস্তানের সম্পর্কের টালমাটাল পরিস্থিতিতে কবি-গায়িকা নেহা সিং রাঠোর তার এক্স হ্যান্ডেলে একাধিক আপত্তিকর পোস্ট করেছেন, যা জাতীয় অখণ্ডতার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এবং ধর্মের ভিত্তিতে এক সম্প্রদায়কে অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধে নামার উস্কানি দিতে পারে। তিনি সাম্প্রদায়িক যুদ্ধ লাগানোর জন্যে উঠেপড়ে লেগেছেন। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’

এদিকে, অভিযোগ পাওয়ামাত্রই গায়িকার বিরুদ্ধে রাষ্ট্রদোহিতাসহ ভারতীয় ন্যায় সংহিতা আইনের একাধিক ধারায় মামলা দায়ের হয়।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর