‘চাঁদ মামা’খ্যাত দোলাকে নিয়ে আরফিন রুমির ‘আঘাত’

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৫:১৪ পিএম

বেশিরভাগ সময় নিজেই গানের সুর করেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি। এর ব্যতিক্রম ঘটেছে হাতেগোনা কয়েকবার। এবার এই তালিকায় যুক্ত হলো আরেকটি নতুন গান। মার্সেলের সুর-সংগীতে আরফিন রুমির গাওয়া গানটির শিরোনাম ‘আঘাত’। এতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘চাঁদ মামা’খ্যাত গায়িকা দোলা। লিখেছেন লুৎফর হাসান।

গানটি তৈরি হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সহযাত্রী’ নামের একটি ইউটিউব ফিল্মের জন্য। 

অন্যের সুরে আবারও নাটকের গান গাওয়া প্রসঙ্গে আরফিন রুমি বলেন, ‘মুহাম্মদ মোস্তফা কামাল রাজ কিছু বললে কখনও না করিনি। আমাদের মধ্যে সম্পর্কটা এমনই। আঘাত দারুণ একটি গান। লুৎফর হাসানের লেখনী ও মার্সেলের সুর আমার খুব ভালো লেগেছে। তাদের সঙ্গে আমার এই সম্মিলন শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করি।’

গানটি নিয়ে আশাবাদী নির্মাতা রাজ। তিনি বললেন, ‘গানটির কথা অনেকদিন শ্রোতাদের মনে গেঁথে রবে। এটি প্রকাশিত হবে ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে।’

জানা যায়, ইউটিউব ফিল্মটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে।

 

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর