শাকিবের পর ছেলেকে নিয়ে আমেরিকায় যাচ্ছেন বুবলী

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১০:৪১ এএম

ঢালিউড সুপারস্টার শাকিব খানের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়—তিনি একজন বাবা। বড় ছেলে আব্রাম খান জয়কে নিয়ে প্রায় দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। নিউইয়র্ক, নায়াগ্রা জলপ্রপাত ঘুরে জয়ের জন্য সেই সফর হয়ে উঠেছিল স্মৃতিময় এক অভিজ্ঞতা। পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। সেই সফর শেষে শাকিব বলেছিলেন, ‘আমি চাই, আব্রামের মনে থাকুক কিছু দারুণ স্মৃতি।’

এবার ঠিক তেমনই একটি সুযোগ আসছে তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য। জুলাইয়ের শেষ সপ্তাহে বীরের মা শবনম বুবলী যাচ্ছেন যুক্তরাষ্ট্রে, ছেলে বীরকে নিয়ে। সফরের উদ্দেশ্য—ছেলের জন্মসংক্রান্ত কিছু সরকারি কাগজপত্র হালনাগাদ এবং পারিবারিক কিছু কাজ। তিন মাস থাকবেন সেখানে।

ইতিমধ্যেই নিউইয়র্কে অবস্থান করছেন শাকিব খান। আগস্টের মাঝামাঝি দেশে ফেরার আগে তার হাতে থাকছে অন্তত দুই সপ্তাহ—যা তিনি কাটাতে চান একান্তভাবে ছেলের সঙ্গে।

শাকিব খান বলেন, ‘ব্যস্ততার কারণে সন্তানদের সময় দেওয়া হয় না। কিন্তু এবার সুযোগ পেয়েছি, আর এটা আমি মিস করতে চাই না। চেষ্টা করব বীরকেও এমন কিছু মুহূর্ত দিতে, যা ওর মনে গেঁথে থাকবে।’

তিনি আরও বলেন, ‘অনেকের কাছে আমি তারকা, কিন্তু আব্রাম আর শেহজাদের কাছে আমি শুধু একজন বাবা। ওরা আমার ভালোবাসা, আমার প্রেরণা। যতটুকু পারি, চেষ্টা করি ওদের জন্য সময় দিতে।’

তথ্য অনুযায়ী, বুবলী ও বীর যুক্তরাষ্ট্রে থাকবেন অক্টোবরের শেষ পর্যন্ত। আর শাকিব ফিরবেন আগস্টের মাঝামাঝি।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর