গান-কবিতায় বন্যার সঙ্গে স্বপ্নীল-পোলাক

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০২:২৪ পিএম

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস (বাইশে শ্রাবণ, ৬ আগস্ট) উপলক্ষে প্রকাশিত হয়েছে গানচিত্র ‘শ্রাবণের ধারার মত’। কণ্ঠ দিয়েছেন গুণী রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং এ প্রজন্মের রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নীল সজীব।

গানচিত্রটির ভাবনা ও সৃজন নির্দেশনায় রয়েছেন স্বপ্নীল নিজেই। এতে আবৃত্তি করেছেন সামিউল ইসলাম পোলাক, সংগীতায়োজন করেছেন নীলাঞ্জন ঘোষ।

রবীন্দ্রনাথের একই নামের গানটির সঙ্গে মিশেছে ‘বীথিকা’ ও ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের নির্বাচিত কবিতার পঙ্‌ক্তি।

রেজওয়ানা চৌধুরী বন্যা জানান, ‌এই গানচিত্রে শ্রাবণের ধ্যান ও অর্ঘ্যের অনুভূতি প্রকাশ করতে চেয়েছেন তিনি।

স্বপ্নীলের ভাষায়, ‘এটি শুধু গান নয়, বরং শ্রোতাদের জন্য এক অনুভূতির যাত্রা।’

আবৃত্তিশিল্পী পোলাকের মতে, ‘গানচিত্রটি এক আধ্যাত্মিক নিবেদন, যেখানে সুর, শব্দ ও নীরবতার মিশেল রয়েছে।’

সম্প্রতি আমেরিকার ‘টেগোর সোসাইটি অব হিউস্টন’-এর আয়োজনে একই মঞ্চে পারফর্ম করেছেন বন্যা ও স্বপ্নীল। সেখানে রবীন্দ্রসংগীতের পাশাপাশি লোকগীতি, ডি এল রায় ও অতুল প্রসাদের গান পরিবেশন করে তাঁরা সংগীত ও সংস্কৃতির এক আনন্দময় উদযাপন উপহার দেন।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর