কিশোরের গানে কুমার বিশ্বজিৎ

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০৪:০২ পিএম

২০২৩ সালের ফেব্রুয়ারিতে কানাডায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড়। সেই থেকে তিনি ছেলের চিকিৎসায় প্রায় পুরোটাই সময় দিচ্ছেন কানাডায়।

তবে গান ছাড়েননি, বরং এবার নিজের প্রিয় শিল্পী কিশোর দাসের জন্য সুর বসালেন। কিশোর দাসের গাওয়া এ গানের শিরোনাম—‘কান্দে রে ভাই কান্দে’।

এটি লিখেছেন প্রয়াত গীতিকার আলী আকবর রুপু। সুর ও সংগীত করেছেন বিশ্বজিৎ নিজেই। কিশোরের ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পাওয়া এই গানের ভিডিওতেও চমক—শেষদিকে মাইকের সামনে এসে গেয়ে ওঠেন বিশ্বজিৎ নিজেই!

কিশোর বলেন, ‘সারাজীবন স্যার আমার পথপ্রদর্শক ছিলেন। গানটি তৈরির পর তিনি শুধু সুর-সংগীতই করেননি, বরং অডিও-ভিডিও দুটোতেই যুক্ত হয়েছেন। এমন পাওয়া আমার ক্যারিয়ারের বড় প্রাপ্তি।’

প্রসঙ্গত,  কুমার বিশ্বজিতের একমাত্র সন্তান কুমার নিবিড় ২০২৩-এর ফেব্রুয়ারিতে কানাডায় মারাত্মক দুর্ঘটনায় আহত হন। সেই থেকে এখনও পর্যন্ত দেশটিতে চিকিৎসাধীন নিবিড়। বর্তমানে কানাডার মিসিসাগারের একটি রিহ্যাব সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি। বিশ্বজিতের বেশিরভাগ সময় সেখানেই কাটছে।  

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর