শহীদ মিনারে ফরিদা পারভীনকে শ্রদ্ধা নিবেদন, দাফন কুষ্টিয়ায়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পিএম

প্রয়াত সংগীতশিল্পী ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তাঁর মরদেহ এখন কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এরপর কুষ্টিয়ায় মা-বাবার কবরের পাশে তাঁর দাফন সম্পন্ন হবে।

বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন শিল্পীর মেজো ছেলে ইমাম নাহিল সুমন। তিনি জানান, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে ফরিদা পারভীনের মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে। সেখানে বাদ যোহর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

শহীদ মিনারে ফরিদা পারভীনকে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ছবি: সংগৃহীত

ইমাম নাহিল আরও জানান, ঢাকায় শেষ জানাজার পর মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়, সেখানে পৌর কবরস্থানে ফরিদা পারভীনকে সমাহিত করা হবে। 

প্রসঙ্গত, বেশকিছু দিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন ফরিদা পারভীন। লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। দীর্ঘদিন ধরে তিনি কিডনি সমস্যা, ডায়াবেটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। চলতি বছরে তিন দফায় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিস করাতে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়। পরে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ফরিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়ায়। লালনের গান গেয়ে জনপ্রিয়তা পেলেও ১৪ বছর বয়সে তাঁর পেশাদার সংগীতজীবনের শুরু হয়েছিল নজরুলসংগীত দিয়ে। ১৯৬৮ সালে তিনি রাজশাহী বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। দেশাত্মবোধক গানের জন্যও তিনি জনপ্রিয় ছিলেন। সংগীতে অবদানের জন্য ফরিদা পারভীন ১৯৮৭ সালে একুশে পদকে ভূষিত হন।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর