সেই প্রেমিককেই বিয়ে করলেন সেলেনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম

বন্ধুত্ব থেকে প্রেম, অবশেষে পরিণয়। বিয়ের পিঁড়িতে বসলেন হলিউড তারকা-সংগীতশিল্পী সেলেনা গোমেজ ও সংগীত প্রযোজক বেনি ব্ল্যাঙ্কো। শনিবার (২৭ সেপ্টেম্বর) জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের দিনের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও পোস্ট করেছেন সেলেনা নিজেই। সেই পোস্টের ক্যাপশনে ভালোবাসার ইমোজি দিয়ে তারিখটি স্মরণীয় করে রেখেছেন তিনি। 

সেলেনা-ব্ল্যাঙ্কোর বিয়ের দিনের কিছু বিশেষ মুহূর্ত। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

সেলেনার সেই পোস্টে ব্ল্যাঙ্কো মন্তব্য করেন, ‘বাস্তবে আমার স্ত্রী।’

ফ্যাশন ম্যাগাজিন ভোগের মতে, শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় প্রায় ১৭০ জন অতিথির সামনে এই দম্পতি বিবাহবন্ধনে আবদ্ধ হন। অতিথিদের মধ্যে ছিলেন গায়ক-গীতিকার টেইলর সুইফট, অভিনেতা পল রুড এবং সেলেনার ‌‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এর সহশিল্পী স্টিভ মার্টিন ও মার্টিন শর্টসহ অনেকেই।

প্রসঙ্গত, সেলেনা ও ব্ল্যাঙ্কোর পরিচয়টা অনেকদিনের। তখন গায়িকার বয়স মাত্র ১৭। মেয়ের সংগীত ক্যারিয়ারের শুরুতে ব্ল্যাঙ্কোর সঙ্গে দেখা করে দিয়েছিলেন সেলেনার মা। এরপর দ্রুতই তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর গত বছরের ডিসেম্বরে বাগদান সারেন সেলেনা-ব্ল্যাঙ্কো। এবার আয়োজন করে বিয়েটাও সেরে ফেললেন তাঁরা।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর