লুকোচুরি নয়, এবার প্রকাশ্যে পেরি-ট্রুডো

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম

অনেকদিন ধরেই কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরির প্রেমের গুঞ্জন চলছে। তবে প্রকাশ্যে তাঁরা কিছু না জানালেও পাপারাজ্জির ক্যামেরায় প্রায়ই ধরা পড়েন এই আলোচিত যুগল। সবশেষ ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় একটি বিলাসবহুল ইয়টে তাঁদের দেখা যায়।

এবার জনপ্রিয় গায়িকার জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়ে প্রেমের গুঞ্জনে হাওয়া দিলেন ট্রুডো। রোববার (২৬ অক্টোবর) কেটি পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে ট্রুডো ও তাঁকে প্যারিসের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। সেখানে ক্রেজি হর্স’র ক্যাবারেট শোতে অংশ নেন তাঁরা। নাচ, গান আর নাটকের আয়োজনে ঝলমলে হয়ে উঠে গায়িকার জন্মদিন। 

অনুষ্ঠান শেষে যখন তাঁরা হাত ধরে হাসিমুখে বেরিয়ে আসছিলেন, তখনই তাঁদের ফ্রেমবন্দি করেন পাপারাজ্জিরা। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, জন্মদিনের অনুষ্ঠানে কেটি পড়েছেন গাঢ় লাল রংয়ের টপস, ট্রুডোর পরনে ছিল কালো স্যুট।

যদিও এখনও প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুলেননি কেটি পেরি কিংবা জাস্টিন ট্রুডোর কেউই। অবশ্য তাঁদের প্রেম লুকোচুরির বদলে এখন অনেকটাই প্রকাশ্যে।   

প্রসঙ্গত, চলতি বছর জুলাইয়ে গায়িকা কেটি পেরি ও অভিনেতা অরল্যান্ডো ব্লুমের একদশকের বেশি সময়ের সম্পর্কের বিচ্ছেদ ঘটে। তাঁদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে।

এদিকে, বছর দুয়েক আগে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তাঁর স্ত্রী সোফির বিবাহবিচ্ছেদ হয়। সেই সময় সোফি অভিযোগ করেছিলেন যে, কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ট্রুডোর পরকীয়ার সম্পর্ক রয়েছে। 

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
বাবা হলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রস্মিতা পাল। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন...
বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে কিছু নাম শুধু শিল্পীর পরিচয় নয়, একেকটি অধ্যায়। আইয়ুব বাচ্চু তেমনই এক নাম। গিটার হাতে মঞ্চে দাঁড়িয়ে যিনি এক প্রজন্মকে শিখিয়েছেন—গান শুধু শোনার বিষয় নয়, অনুভব...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
বর্তমান সরকার জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে কিছু নির্দিষ্ট উৎসের উপর নির্ভর করতে চায় না। এক্ষেত্রে নতুন অর্থনৈতিক মডেলে ভিন্ন ভিন্ন উৎসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে। পাশাপাশি নাগরিক সুবিধা বাড়াতে...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, ‘যেকোনো সময়ের তুলনায় এখন গণমাধ্যমের স্বাধীনতা বেশি রয়েছে।’ শুক্রবার দুপুরে নেত্রকোণার কেন্দুয়া ক্লাবের মিলনায়তনে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর