১৫ বছরের গল্প শোনাবে ‘কনক্লুশন’

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৭:২৫ পিএম

১৫ বছরে পা রেখেছে ব্যান্ড ‌‘কনক্লুশন’। ভক্তরা এ উপলক্ষে পাচ্ছেন তাঁদের ফেলে আসা দিনগুলোর গল্প শোনার সুযোগ। আগামী ১ নভেম্বর রাজধানীর কেআইবি অডিটোরিয়ামে আয়োজিত হতে যাচ্ছে এক্স-ফোর্স প্রেজেন্টস ‘ফিফটিন ইয়ার্স অব কনক্লুশন’।  

ব্যান্ড সদস্যদের মতে, ১৫ বছর পূর্তির এই কনসার্ট হবে শ্রোতাদের জন্য এক স্মরণীয় রাত। ব্যান্ড কনক্লুশন’র বিগত দিনের যাত্রা উদযাপন হবে এই রাতে।

২০১১ সালের শুরুর দিকে যাত্রা শুরু করে এই ব্যান্ড। তাঁদের ‘পরিণীতা’, ‘ওডিসি’ ও ‘সাজো তুমি’ গানগুলো শ্রোতাদের কাছে বেশ সমাদৃত। দীর্ঘ এই যাত্রায় ব্যান্ডটি অনেকবার নিজেদের সদস্য পরিবর্তনের মধ্যদিয়ে গেছে, তবে প্রতিটি অধ্যায়ে তাঁরা বিকাশ ও পরিচয়ে যোগ করেছে নতুন মাত্রা। এমনটাই মনে করছেন ব্যান্ডটির বর্তমান ও পুরনো সদস্যরা।

অডিসি গানটির ভিডিওচিত্রে কনক্লুশন সদস্যরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

বিশেষ এই কনসার্ট হতে যাচ্ছে কনক্লুশনের অতীত ও বর্তমান সদস্যদের মিলনমেলা। ভক্তরা দেখা পাবেন তাঁদের প্রিয় কণ্ঠশিল্পী আতিফ ইমতিয়াজ ও বেজিস্ট মাহেয়ান হাসানের। বর্তমান সদস্যদের সঙ্গে তাঁরা একই মঞ্চে পারফর্ম করবেন।

এ ছাড়াও অতিথি শিল্পী হিসেবে কনসার্টে যোগ দিচ্ছেন দেশের সমসাময়িক সংগীত জগতের উল্লেখযোগ্য তারকা। তাঁদের মধ্যে রয়েছেন রায়েফ আল হাসান রাফা, ইফাজ (নেমেসিস), প্রিতম ও ফাসিহ (ওনড) এবং মার্ক রতুল সিনহা, সামিন ইয়াসার ও হাসিন আরিয়ানসহ (ফিরোজ জং) প্রায় ১৫ জন অতিথি শিল্পী।

এদিকে, চমক হিসেবে কনসার্টটি শুরু হবে ব্যান্ড ‘দ্য হেড অফিস’র পারফরম্যান্সের মধ্যদিয়ে। আয়োজক হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। ইতিমধ্যে ই-টিকিট প্ল্যাটফর্ম গেটসেটরক.কমে কনসার্টটির টিকিট পাওয়া যাচ্ছে।

কনক্লুশনের বর্তমান লাইনআপে রয়েছেন ইকরাম ওয়াসি (লিড গিটার), আতিফ ইমতিয়াজ (ভোকাল), হাসান মুনহামান্না (ভোকাল), মাহিয়ান হাসান (বেজ গিটার), জাকির হোসেন (লিড গিটার) ও জাকির হোসাইন (ড্রামস)।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর