হাসপাতালে ভর্তি নচিকেতা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:০৪ পিএম

এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় সংগীত তারকা নচিকেতা চক্রবর্তী। তাঁর গাওয়া গান ‘বৃদ্ধাশ্রম’ শুনলে আজও শ্রোতাদের চোখ ভিজে যায়। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ! হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নচিকেতা।

ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, শনিবার (৬ ডিসেম্বর) গায়ককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মূলত হৃদযন্ত্রের সমস্যার কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। যদিও এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

আজ রোববার আসানসোলে নচিকেতার শো ছিল। কিন্তু অসুস্থতার কারণে গায়কের আগামী কয়েকদিনের অনুষ্ঠান এরইমধ্যে বাতিল করা হয়েছিল। বাড়িতেই ছিলেন নচিকেতা, তবে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও একবার সামাজিকমাধ্যমে নচিকেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়েছিল। সেই সময় একইভাবে বেশ কয়েকটি অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হয়েছিল। ভক্তরা ভেবেছিলেন হয়তো গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন গায়ক, যদিও পরে জানানো হয় সার্ভিকাল স্পন্ডাইলোসিস বেড়ে যাওয়ার কারণে সাময়িক বিরতিতে ছিলেন তিনি।

তবে এবার সার্ভিকাল স্পন্ডাইলোসিস নয়, হার্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নচিকেতা। এই বিষয়ে অবশ্য পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

হাসপাতালে ভর্তি এপার-ওপার বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। শনিবার (৬ ডিসেম্বর) থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে উদ্বেগের কারণ নেই। গায়কের শারীরিক অবস্থা এখন...
প্রকাশ পেল দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার সঙ্গে বাংলাদেশি গায়ক জয় শাহরিয়ারের দ্বৈতকণ্ঠে গান ‌‘আরেকটিবার বাঁচো’। লিখেছেন তানবীর সাজিব। সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের...
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর