এবার একসঙ্গে নচিকেতা-জয়

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৩:১১ পিএম

প্রকাশ পেল দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতার সঙ্গে বাংলাদেশি গায়ক জয় শাহরিয়ারের দ্বৈতকণ্ঠে গান ‌‘আরেকটিবার বাঁচো’। লিখেছেন তানবীর সাজিব। সুর করেছেন জয় শাহরিয়ার। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই গানের ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন জয় শাহরিয়ার নিজেই। চিত্রগ্রহণে ছিলেন জয় শাহরিয়ার ও জাহিদ হাসান।

নতুন এ গান প্রসঙ্গে নচিকেতা বলেন, ‘জয় আমার পছন্দের গায়ক ও গীতিকার। ওর সাথে আগেও বেশ কিছু কাজ করেছি। তানবীর সাজিবের লেখায় প্রথম গাইলাম। ভালো লিখেছেন। সব মিলিয়ে ভালো লেগেছে গানটা। আশা করি সবার ভালো লাগবে।’

নচিকেতা, জয় ও তানবীর। ছবি: সংগৃহীত

তানবীর সাজিব বলেন, ‘গান লিখছি বেশ কিছুদিন। প্রিয় শিল্পীর কণ্ঠে নিজের লেখা গান একটা স্বপ্নপূরণ। গানের কথায় সময়কে ধরতে চেয়েছি, আশাবাদের কথা বলেছি।’

গানটি নিয়ে জয় শাহরিয়ারের ভাষ্য, ‘নচিকেতা আমার প্রিয় শিল্পীদের একজন। ওনার সাথে প্রতিবার কাজ করতে গেলেই অনেক কিছু শিখি। দাদার সাথে প্রথমবার গাইলাম। খুব ভালো লেগেছে। আশা করি শ্রোতাদের ভালো লাগবে এ গান।’

আরেকটিবার বাঁচো গানটি শোনা যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, আইটিউন্সসহ বিশ্বজুড়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মে। গানচিত্রটি সবাই দেখতে পারবেন শিল্পী জয় শাহরিয়ারের ইউটিউব চ্যানেলে।

ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
চলতি মাসের শেষদিকে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ইতোমধ্যে রাঙামাটি, বান্দরবান ছাড়া দেশের সব জেলায় হামের...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ সরকার পতনের জন্য নয়, এটি জনগণের আন্দোলন বলে জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ...
বিরোধীদলকে লংমার্চের আগে সংসদে গ্যাস ও বিদ্যুৎ সংকটে সরকার কী করতে পারে তার একটা পরিকল্পনা দেওয়ার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর