স্ট্রোকে অসুস্থ গায়ক তৌসিফ এবার মামলা করার কথা ভাবছেন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০২:৩৬ পিএম

স্ট্রোক করে গুরুতর অসুস্থ সংগীতশিল্পী তৌসিফ আহমেদ। শুক্রবার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। অসুস্থ অবস্থায় তাঁর মাথায় ২৭টি সেলাই দিতে হয়েছে। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছেন এই শিল্পী। কারণ, অসুস্থতার খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে নেতিবাচক মন্তব্য ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন তিনি।

তৌসিফ জানান, গত বছরের ২৮ ডিসেম্বর সকালে ঢাকার মোহাম্মদপুরে নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। দীর্ঘ সময় অচেতন অবস্থায় ছিলেন। পরে স্ত্রী ও সন্তান তাঁকে ওই অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তিনি বাসায় ফেরেন।

তৌসিফ আহমেদ জানান, ফেসবুকে নিজের অসুস্থতার খবর জানানোর পর থেকেই এক শ্রেণির মানুষ নানা ধরনের কটূক্তি ও ভিত্তিহীন মন্তব্য করতে শুরু করে। এসব মন্তব্য তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তৌসিফ লেখেন,‘আমার স্ট্রোকের খবরে বেশ কয়েকজন ব্যক্তি নেতিবাচক মন্তব্য করেছেন। যদিও এতে আমার যায় আসে না, তবে সাইবার বুলিং, মানহানি ও মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে সাইবার নিরাপত্তা আইনে তাদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছি।’

তিনি আরও বলেন, ‘দেখছি, আমাদের আশপাশের অনেক ফেসবুক ব্যবহারকারী দিন দিন খুব অসহিষ্ণু হয়ে পড়ছে। কোথায় কী বলা উচিত, সেটা যেন তারা ভুলে যাচ্ছে। কারও অসুস্থতার খবরে সহানুভূতির বদলে উচ্ছ্বাস দেখানো হচ্ছে। এমনকি আমাকে ও আমার পরিবারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যা আমি অপরাধ হিসেবে দেখছি। এতে আমার সম্মানহানি হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। যাঁরা আমাকে দীর্ঘদিন ধরে চেনেন, তাঁরা জানেন আমি কেমন মানুষ। অনুরোধ, আমার পরিবারকে ছোট করবেন না।’

ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তায় তৌসিফ বলেন, ‘আমি বড় শিল্পী হতে পারিনি। কিন্তু আমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো, দেড় যুগ আগে প্রকাশিত আমার গাওয়া গান আজও মানুষ আগ্রহ নিয়ে শোনে, আগামীতেও শুনবে। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে! আমার সম্পর্কে না জেনে দয়া করে কোনো মিথ্যা গুজব ছড়াবেন না।’

দীর্ঘদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন তৌসিফ আহমেদ। সে কারণে আগের মতো নিয়মিত কাজ করাও সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

এর আগেও হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন তৌসিফ আহমেদ। ২০২২ সালের এপ্রিলে প্রথমবার এবং ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয়বার তিনি হার্ট অ্যাটাক করেন। চিকিৎসকের পরামর্শে দীর্ঘদিন ধরেই বিশ্রামে রয়েছেন।

উল্লেখ্য, ‘দূরে কোথাও আছি বসে’, ‘বৃষ্টি ঝরে যায়’, ‘এ মনের আঙিনায়’, ‘জান পাখি’সহ বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তৌসিফ আহমেদ। গায়ক হিসেবে পরিচিত হলেও গান লেখা, সুর করা ও সংগীতায়োজনেও তিনি সমানভাবে সক্রিয়। ২০০৭ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম একক অ্যালবাম ‘অভিপ্রায়’।

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার সুচিত্রা মিউজিক থেকে আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে কবিতার গানখ্যাত বাংলাদেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী ঐশিকা নদীর একটি নতুন গান ‘জল ধুয়ে দেয় গানের খাতা’। গানের কথা ও সুর করেছেন...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর