ধূমকেতুর পর আবারও জুটি দেব-শুভশ্রী

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৫২ এএম

দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পেয়েছিল কলকাতার দেব ও শুভশ্রী গাঙ্গুলি অভিনীত ছবি ‘ধূমকেতু’। মুক্তির পর থেকেই দর্শকমহলে প্রশ্ন উঠেছিল, এটাই কি দেব-শুভশ্রী জুটির শেষ সিনেমা? ভবিষ্যতে কি আর একসঙ্গে দেখা যাবে না এই জনপ্রিয় জুটিকে?

অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর। ২০২৬ সালে ফের একসঙ্গে পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী। জানা যাচ্ছে, তাঁদের নতুন ছবি মুক্তি পেতে পারে এ বছরের পূজায়।

গত বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই আলাদা ছবি দেবের ‘প্রজাপতি ২’ এবং শুভশ্রীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই দুই চলচ্চিত্রই প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সেগুলো পেরিয়েই ফের একসঙ্গে কাজের সিদ্ধান্ত নিলেন তাঁরা।

প্রসঙ্গত, ধূমকেতুর প্রচারপর্বে দেব-শুভশ্রীকে ঘিরে দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনা দেখা গিয়েছিল। ট্রেলার প্রকাশের মঞ্চে নিজেদের পুরনো ছবির গানে একসঙ্গে নাচতেও দেখা যায় তাঁদের। সেই সময় পরস্পরকে সমাজমাধ্যমে অনুসরণ করা, নৈহাটির বড়মার মন্দিরে একসঙ্গে পুজো দেওয়ার ঘটনাও নজর কেড়েছিল।

তবে ছবি মুক্তির পর ফের দু’জনের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিছু মন্তব্য ঘিরে বিতর্ক ছড়ায়, যার প্রভাব পড়ে দুই তারকার ফ্যান-ক্লাবের মধ্যেও। সেই বিতর্কে রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও জড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত সেই সব বিতর্কই দেব-শুভশ্রীর ফের একসঙ্গে কাজ করার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

জানা যাচ্ছে, আদ্যপান্ত প্রেমের গল্পেই নতুন সিনেমায় জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। তাঁদের শেষ ছবি ‘ধূমকেতু’ পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে আসন্ন ছবির পরিচালক কে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ছবিটির প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেনমেন্ট’। 

কলকাতার জনপ্রিয় রিয়েলিটি গেম শো ‘দাদাগিরি’-র সঞ্চালকের আসনে এবার দেখা যাবে অভিনেতা ও সাংসদ দেব (দীপক অধিকারী)-কে। দীর্ঘদিন ধরে অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক...
ইরানে যৌথ হামলা চালিয়েছে আমেরিকা-ইসরায়েল। তারপর পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যজুড়ে এখন যুদ্ধ পরিস্থিতি। বাতিল হয়েছে সেই অঞ্চলের সমস্ত ফ্লাইট চলাচল। এমন পরিস্থিতিতে দুবাইয়ে আটকা পড়েছে ঢাকাই...
শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। বৃহস্পতিবার রাতে ঢাকার কয়েকটি স্থানে হয় ভাঙচুর। একাধিক সংবাদপত্রের দপ্তরে হামলার পাশাপাশি বিক্ষোভকারীদের আগ্রাসনের শিকার হয়েছে দেশের ঐতিহ্যবাহী...
প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ ছবির মাধ্যমে দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখতে পান দর্শকরা। গত ১৪ আগস্ট মুক্তি পায় ছবিটি। এমনকি এই ছবির মুক্তি উপলক্ষে মঞ্চেও একসঙ্গে দেখা গিয়েছিল প্রাক্তন যুগলকে।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর