মাইলসের উদ্দেশে খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে—আমরা যা খাই, তা-ই খাবে’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩৯ পিএম

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণায় মাইলস ব্যান্ডের অন্যতম সদস্য হামিন আহমেদ সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি বেগম জিয়ার সঙ্গে তাদের পারিবারিক বন্ধন এবং ব্যক্তিগত অভিজ্ঞতার নানা দিক  তুলে ধরেছেন।

হামিন আহমেদের স্মৃতিচারণায় উঠে এসেছে তাঁর মা, দেশবরেণ্য নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের কথাও। তিনি জানান, ফিরোজা বেগমের মৃত্যুর পর তাকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ায় বেগম খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই সময় নিজের শারীরিক অসুস্থতা ও কষ্ট সত্ত্বেও তিনি ছুটে গিয়েছিলেন ঢাকার ইন্দিরা রোডের কালিন্দী অ্যাপার্টমেন্টের বাসায়। সেখানে তিনি ফিরোজা বেগমের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি শুনিয়েছিলেন এবং হামিনদের পরিবারের সদস্যের মতোই সান্ত্বনা দিয়েছিলেন।

অন্যদিকে, ১৯৯৩-৯৪ সালের একটি ঘটনার বর্ণনা দিয়ে হামিন জানান, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাসভবনে সংগীত পরিবেশনের আমন্ত্রণ পেয়েছিল মাইলস। সেদিনই প্রথমবার তাকে সামনাসামনি দেখার সুযোগ হয় তাদের। হামিনের ভাষায়, তিনি ছিলেন অত্যন্ত অভিজাত, ব্যক্তিত্বপূর্ণ ও মার্জিত।

সেই দিনের একটি বিশেষ মুহূর্তের কথা স্মরণ করে হামিন বলেন, দুপুরে যখন তারা সাউন্ডচেক করছিলেন, তখন খাওয়ার সময় হয়ে যায়। জিয়া পরিবারের বন্ধু ও আত্মীয়রা তাদের কাছাকাছি কোথাও খাবারের জন্য নিয়ে যাওয়ার কথা ভাবলেও বেগম খালেদা জিয়া সবাইকে অবাক করে দিয়ে নির্দেশ দেন, ‘ওরা এই বাড়িতেই খাবে। আমরা যা খাই, তা-ই খাবে।’ শুধু নির্দেশ দিয়েই ক্ষান্ত হননি, তিনি নিজে মাইলস সদস্যদের প্লেটে খাবার তুলে দিয়ে অনন্য আতিথেয়তা দেখান।

সেদিন সন্ধ্যায় তিনি মাইলসের গান শোনেন এবং তাদের প্রশংসাও করেন। হামিন আহমেদের মতে, বেগম খালেদা জিয়া ছিলেন এক মানবিক হৃদয়ের মানুষ। সর্বোচ্চ সম্মান ও ভালোবাসার সাথে তিনি চিরকাল মাইলস সদস্যদের স্মৃতিতে স্থায়ী হয়ে থাকবেন।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর