শুরু হচ্ছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ সিজন ৩’, মঞ্চে আবারও তাহসান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

দেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র প্রযোজনায় জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আসছে বহুল প্রতিক্ষীত তৃতীয় সিজন নিয়ে। আরও বড় পরিসর ও প্রতিযোগিতামূলক পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে এবারের সিজন আসছে এক নতুন ও আকর্ষণীয় ফরম্যাটে। যেখানে পরিবারগুলো ধাপে ধাপে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা হওয়ার গৌরব অর্জন করবে এবং জয় করে নেবে সেরা সব পুরস্কার। 

সিজন-১-এর দুর্দান্ত সাফল্যের ধারাবাহিকতায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন-২ টিভি ও ডিজিটাল বিনোদনে এক নতুন মাইলফলক স্থাপন করেছিল, যেখানে এই দুই প্ল্যাটফর্ম মিলিয়ে ১০০ কোটিরও বেশি ভিউ হয়! হাসি, বিনোদন ও প্রাণবন্ত প্রতিযোগিতার মাধ্যমে সেই সিজনটি সারাদেশের দর্শকদের দারুণভাবে আকৃষ্ট করেছিল এবং পরিবারগুলোকে এক সুতোয় বেঁধে রেখেছিল। 

এই আয়োজনের সর্বজনীন গ্রহণযোগ্যতা বাড়াতে দেশের সবক’টি জেলায় জরিপ চালানো হয়েছিল, যার মাধ্যমে দর্শকদের মতামত উঠে এসেছে ফ্যামিলি ফিউডের মঞ্চে। এছাড়া অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হয়, যা মঞ্চের ভেতর-বাইরে সবাইকে এক স্মরণীয় অভিজ্ঞতা উপহার দেয়।

জানা যায়, এবারের নতুন ফরম্যাট পরিবারগুলোর বুদ্ধি, আন্দাজ করার ক্ষমতা আর টিমওয়ার্ককে বড় পরীক্ষার মুখে ফেলবে। টপ থ্রি-তে জায়গা করে নিতে তাদের একের পর এক প্রতিযোগিতামূলক রাউন্ডে লড়তে হবে। সবচেয়ে বেশি স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠে যাবে, আর ফাইনালের বাকি জায়গাটির জন্য মুখোমুখি হবে দ্বিতীয় ও তৃতীয় হওয়া পরিবার দুটি। এরপর ফাইনালের দুই সেরা পরিবারের মধ্যে হবে চূড়ান্ত লড়াই—যেখানে জয়ী পরিবার জিতে নেবে সেরা পুরস্কার আর ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ চ্যাম্পিয়নের খেতাব। প্রতিটি পর্বেই নতুন চ্যালেঞ্জ আর নিজেদের সেরাটা প্রমাণের সুযোগ থাকায় এবারের উত্তেজনা থাকছে তুঙ্গে। 

এছাড়া দর্শকদের উদ্দীপনা আরও বাড়াতে পরপর তৃতীয়বারের মতো উপস্থাপক হিসেবে ফিরছেন জনপ্রিয় গায়ক তাহসান খান। এবারও তাঁর সেই চেনা হাসি, খুনসুটি আর ভরপুর এনার্জিতে জমে উঠবে ফ্যামিলি ফিউডের মঞ্চ। এ মৌসুমেও ফ্যামিলি ফিউড’র টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে আইগ্যাস ইউনাইটেড। অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যথারীতি থাকছে এনটিভি এবং প্রতিবারের মতো এই সিজনেও শোটির পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।  

নিজের প্রত্যাবর্তন ও নতুন সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান বলেন, ‘ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি, আনন্দ আর অসাধারণ সব মুহূর্তের সুতোয় বেঁধেছে। সিজন-৩ নিয়ে আমি একটু বেশিই রোমাঞ্চিত, কারণ এর নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে অন্য মাত্রায় নিয়ে যাবে। পরিবারগুলোর সুযোগ থাকবে নিজেদের বুদ্ধিমত্তা ও টিম স্পিরিট প্রমাণের মাধ্যমে ফ্যামিলি ফিউডের মঞ্চ কাঁপানো এবং বড় পুরস্কার জিতে নেওয়ার। এবার কোন পরিবার সেরা হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয়—তা দেখতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

রেজিস্ট্রেশন শুরু  
দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো পরিবার সিজন-৩-এর জন্য আবেদন করতে পারবেন। আপনার পরিবারে যদি থাকে চটজলদি বুদ্ধি, উপস্থিত মেধা, মজার মজার উত্তর দেওয়ার দক্ষতা কিংবা দুর্দান্ত পারিবারিক বন্ধন—তবে আলো ঝলমলে এই মঞ্চে নিজেদের প্রমাণ করার সেরা সুযোগ এটিই। আগ্রহী পরিবারেরা বঙ্গ’র এই লিংকে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন:
apply.bongobd.com/applyfamilyfeudbangladesh/

এছাড়া বঙ্গের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে দেওয়া নির্দিষ্ট লিংকের মাধ্যমেও আবেদন করা যাবে।

গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্যজীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
গায়ক-অভিনেতা তাহসান খান ও তাঁর স্ত্রী রোজা আহমেদ—এই দুই নাম ঘিরেই এখন বিনোদন অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনা। বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে। গত বছরের...
বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের ঘোষণা দিলেন জনপ্রিয় গায়ক ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে—তাহসান ও রোজা আহমেদের সম্পর্কের আনুষ্ঠানিক ইতি টানা হয়েছে গত বছরের শেষ দিকেই।...
তাহসান খানকে বলা হয় নিপাট ভদ্র মানুষ। বিশেষ করে ব্যক্তিগত জীবনে তিনি একদমই পরিমিত। অনেক কিছু ঘটে গেলেও মুখে ‘টুঁ’ শব্দটি নেই! অথচ নতুন বছরের শুরুতেই একটি ঘটনা সেই পরিচিত তাহসানকে একটু নাড়িয়ে দিল।...
দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে...
রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকার একটি বাসা থেকে শামসুন্নাহার বেগম (৫৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন...
‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছদনাকান্দি সীমান্তে অস্ত্রসহ এক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে নিজেদের হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ‎
নাটোরে চালবোঝাই একটি ট্রাক ব্রিজের রেলিং ভেঙে খাদে পড়ে রিপন হোসেন নামের একজন নিহত হয়েছেন। তিনি ওই ট্রাকের হেলপার ছিলেন। এতে আহত হয়েছেন ট্রাকচালক মাসুদ রানা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর