হ‍ুমায়ূন আহমেদের সংলাপের অনুপ্রেরণায় বিএনপির ‌‘থিম সং’

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ পিএম

দেশজুড়ে এখন নির্বাচনী আমেজ। প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ক’দিন আগে নিজেদের থিম সং প্রকাশ করেছে বিএনপি, যা লেখা হয়েছে কিংবদন্তি চলচ্চিত্রকার-কথাসাহিত্যিক হ‍ুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’ শিরোনামের একটি নাটকের সংলাপের অনুপ্রেরণায়।

‘ধানের শীষ’ শিরোনামে দ্বৈতকণ্ঠে থিম সংটি গেয়েছেন আতিয়া আনিসা ও নিলয়। এটি লেখার পাশাপাশি সুর করেছেন আজগর হোসেন রাব্বি। ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি জানান, ওই নাটকে নির্বাচনী মিছিলের একটি দৃশ্যে স্লোগান ছিল ‘ভোট দিব কীসে, ঘড়ি মার্কা বাক্সে’। থিম সং লেখার ক্ষেত্রে সেই লাইনই ছিল তাঁর অনুপ্রেরণার কেন্দ্রবিন্দুতে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আজগর হোসেন রাব্বি। যুক্ত রয়েছেন থিয়েটারের সঙ্গেও। পাশাপাশি জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয় রয়েছেন রাজনীতিতে। 

আজগর হোসেন রাব্বি। ছবি: ফেসবুক থেকে নেওয়া

তিনি বলেন, ‘‘দলের প্রতি দায়বদ্ধতা থেকে অনেকদিন ধরেই চাচ্ছিলাম এমন একটি গান করবে, যা দলের প্রতিটি কর্মী থেকে সাধারণ মানুষ সবাইকে দলের আদর্শের প্রতি, ভোট দিতে অনুপ্রাণিত করবে। আমি চাচ্ছিলাম ‘ধানের শীষ’র সঙ্গে মিলিয়ে একটা ক্যাচি বা স্লোগান-নির্ভর লাইন লিখতে, যা হবে মূল কোরাস। মূলত যা মানুষের মুখে মুখে থাকবে। সেই ভাবনা থেকে দেখি যে, ভোট নিয়ে সাধারণ মানুষ যেমন এক্সাইটমেন্টে, তেমনই কনফিউশনে (দ্বিধাগ্রস্ত)! তাঁদের মনে একটাই প্রশ্ন—ভোট দিব কীসে? সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমি লিখি ‘ভোট দিবেন কীসে, ধানের শীষে’। মূলত তাঁদের উন্মাদনা বাড়াতে ওই কনফিউশনের উত্তরই গানের কথায় তুলে ধরার চেষ্টা করেছি, যা একদম সাধারণ মানুষের মনের কথা, তাঁদের আনমনে উঁকি দেয়া প্রশ্নের উত্তর।’’

গানটি লেখার পর নানা ভাবনা পেয়ে বসে রাব্বির! সেই কথা জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির জন্য প্রচারণামূলক একটা গান করব, আমার ভাবনায় এতটুকুই ছিল। কিন্তু সেটা এভাবে হাইকমান্ড থেকে অনুমোদিত হয়ে দলীয় থিম সং হবে, আমার ভাবনার দৌড় এতদূর ছিল না। গানটি আমি নিজ তাগিদে কম্পোজ করে প্রকাশ করতে চেয়েছিলাম। নিকেতনের পরিচিত একটি স্টুডিওতে একজন মিউজিক ডিরেক্টরের সঙ্গে কথা বলে রেকর্ডিং কাজও শুরু করব ভাবছিলাম। তবে সে অনেক টাকার প্রয়োজন ছিল, যা আমার পক্ষে ব্যয় করা সম্ভব হচ্ছিল না।’

গীতিকার আরও বলেন, ‘আল্লাহ মহান পরিকল্পনাকারী। তাঁর কৃপায় আমার লেখা গানের কথা ও হেরে গলার সুরটি পৌঁছায় বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিটির অন্যতম সদস্য জুবায়ের বাবু ভাইয়ার কাছে। পরবর্তীতে তিনি ও তাঁর ক্রিয়েটিভ টিমের একনিষ্ঠ চেষ্টায় আমার স্বপ্নের গানটি নিজ দলের নির্বাচনী থিম সং-এর মর্যাদা পায়। প্রকাশের পর আমার নামসহ গানটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনিসহ আমার এই জার্নিতে যাঁরা ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা।’ 

প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি দিবাগত রাত ১২টায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে আয়োজিত এক অনুষ্ঠানে এই নির্বাচনী থিম সং প্রকাশ করেছে বিএনপি। যেখানে ‘ভোট দিবেন কীসে, ধানের শীষে’, ‘সবার আগে বাংলাদেশ’সহ দলটির একাধিক নির্বাচনী স্লোগান ফুটিয়ে তোলা হয়েছে।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ফ্রান্সের রাজধানী প্যারিসের কিছু অংশ ও অন্যান্য শহরে কারফিউ জারি করা হয়েছে। প্লেস দ্য লা রিপাবলিক ও লে আলের আশপাশে মঙ্গলবার সকাল পর্যন্ত এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়। এদিকে, এটি আর গণতান্ত্রিক...
পাকিস্তানে মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবার জাতীয় পর্যায়ে জরিপ পরিচালিত হয়েছে। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পরিচালিত এই গবেষণায় ৪টি প্রদেশের প্রায় ১৮ হাজার প্রাপ্তবয়স্ক ব্যক্তি অংশ নেন। এতে ওঠে এসেছে...
হুতি বিদ্রোহীদের হামলা থেকে রক্ষায় সৌদি আরবকে আর,এ,এফ টাইফুন যুদ্ধবিমান দিচ্ছে যুক্তরাজ্য। সৌদি আরবের গুরুত্বপূর্ণ শহর ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে এই প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা...
যুক্তরাষ্ট্রে উদ্বেগজনক হারে বেড়েছে বন্দুক হামলা। গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় এবছর হামলা বেড়েছে ৮ শতাংশ। এবছর মোট ৩৬৫টি হামলার সাক্ষী হয়েছে যুক্তরাষ্ট্র। নিহতের সংখ্যা...
লোডিং...

এলাকার খবর