শাকিরা আসছেন ভারতে

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা আবারও ভারতে মঞ্চ মাতাতে আসছেন। দীর্ঘ বিরতির পর এই জনপ্রিয় সংগীতশিল্পী আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে লাইভ পারফর্ম করবেন।

দাতব্য সংস্থা ফিডিং ইন্ডিয়া এবং ডিস্ট্রিক্ট বাই জোমাটো যৌথভাবে আয়োজন করছে ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এর তৃতীয় সংস্করণ। আয়োজকেরা জানিয়েছেন, এই কনসার্ট শুধু বিনোদন নয়; বরং ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে সচেতনতা তৈরির লক্ষ্যেও কাজ করবে।

মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্স এবং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত এই কনসার্টে শাকিরার পাশাপাশি ভারতের ও আন্তর্জাতিক আরও অনেক শিল্পী পারফর্ম করবেন বলে জানা গেছে।

শাকিরা। ছবি:উইকি কমন্স এক বিবৃতিতে শাকিরা বলেন, ‘ভারতে পারফর্ম করা সবসময়ই তাঁর জন্য বিশেষ। মুম্বাই ও দিল্লির ভক্তদের সঙ্গে আবারও দেখা হওয়ার সুযোগ পেয়ে তিনি ভীষণ উচ্ছ্বসিত। তিনি আরও বলেন, ফিডিং ইন্ডিয়া কনসার্ট শুধু গান-বাজনার আয়োজন নয়; এটি এমন একটি উদ্যোগ, যেখানে একসঙ্গে দাঁড়িয়ে শিশুদের পুষ্টি নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।’

Every Year Is The Year Of Shakira: 11 Songs That Prove She's Always Been A  Superstar | GRAMMY.comশুধু সংগীতজগতে নয়, নিজের বেয়ারফুট ফাউন্ডেশন–এর মাধ্যমে শিক্ষা ও শিশু কল্যাণ নিয়েও কাজ করে যাচ্ছেন এই তারকা।

প্রায় দুই দশক আগে ভারত সফরে এসে কনসার্ট করেছিলেন শাকিরা। সর্বশেষ ২০০৭ সালে তাঁর ট্যুরের অংশ হিসেবে মুম্বাইয়ে পারফর্ম করেছিলেন তিনি।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর