ঈদে একগুচ্ছ নতুন গান (পর্ব-১)

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পিএম

ঈদ উপলক্ষে সংগীতশিল্পীদের থাকে বিশেষ পরিকল্পনা। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদুল ফিতরে প্রকাশ পেয়েছে একগুচ্ছ নতুন গান। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইল সেইসব গানের খোঁজ—

ফেরদৌস ওয়াহিদ
সম্প্রতি প্রকাশ পেয়েছে এই গায়কের নতুন গান ‘ফাঁকি’। লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীতায়োজন করেছেন মেহেদী বাপন। গানটিতে ফেরদৌস ওয়াহিদের সঙ্গে কণ্ঠ দিয়েছেন খন্দকার বাপ্পী। দুই শিল্পীর এই গানে মডেল হয়েছেন বুলবুল টুম্পা।

আসিফ
সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাচ্ছে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’। কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। ভিডিও নির্মাণে সৈকত রেজা।

নচিকেতা 
গায়ক বেলাল খানের সুরে ‘ভালো থেকো’ শিরোনামের নতুন গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গানটির কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন শোভন রায়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায়চৌধুরী। মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস।

অ্যাশেজ
ঈদের রাতে প্রকাশ পেয়েছে অ্যাশেজের নতুন গান ‘আবেগের বাড়াবাড়ি’। এটি মূলত ব্যান্ডটির মুক্তি প্রতীক্ষিত অ্যালবাম ‘বিভ্রম’র একটি গান। মিউজিক ভিডিও আকারে প্রকাশিত এই গানের লিরিক্স লিখেছেন ভোকালিস্ট জুনায়েদ ইভান। সুর-সংগীতও তাঁরই করা।

ন্যান্সি
ঈদুল ফিতরে প্রকাশ পাচ্ছে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সির নতুন গান ‘দূরে গিয়ে’। এটি লিখেছেন রাজু চৌধুরী। সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটি প্রকাশ পাবে শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে।

সালমা
ঈদ উপলক্ষে এক ডজনের বেশি গান রেকর্ড করেছেন মৌসুমী আক্তার সালমা। বিভিন্ন ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে সেই গানগুলোর কয়েকটি। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে তাঁর ‌‘ভাবের কথা’ শিরোনামের একটি গান।

 

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর