ঈদে একগুচ্ছ নতুন গান (পর্ব-২)

আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ পিএম

‌ঈদ উপলক্ষে সংগীতশিল্পীদের থাকে বিশেষ পরিকল্পনা। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদুল ফিতরে প্রকাশ পেয়েছে একগুচ্ছ নতুন গান। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইল সেইসব গানের খোঁজ—

পান্থ কানাই
বর্ষীয়ান গায়ক খুরশীদ আলমের অন্যতম জনপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’। ‘দোস্ত দুশমন’ সিনেমার জন্য গানটি গেয়েছিলেন তিনি। পরে পান্থ কানাইয়ের কণ্ঠে তা রিমেক করা হলে, সেটাও তুমুল জনপ্রিয়তা লাভ করে। এবার ঈদে সেই গানের নতুন ভার্সন নিয়ে এলেন গায়ক। শিরোনাম ‘আবার চুমকি’। গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। এতে মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা।

কনা-আকাশ সেন
ঈদের আমেজ নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘ঈদ এসেছে’। এতে গায়িকা দিলশাদ নাহার কনার সঙ্গে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। লিখেছেন সালাহউদ্দিন সাগর, সুর করেছেন আকাশ সেন। সংগীতায়োজনে এ এন ফরহাদ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বি কে শাহীন। ভাওয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে গানটি প্রকাশিত হয়েছে। অন্যদিকে, এবারের ঈদে প্রকাশ পেয়েছে দিলশাদ নাহার কনার মিউজিক্যাল ফিল্ম, শিরোনাম ‘প্রেমের গল্প’। এতে প্রথমবার জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন শেখ লিমন। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির।

ইনদালো
ঈদুল ফিতর উপলক্ষে প্রকাশিত হয়েছে ইনদালোর ‘রূপকথা’। ব্যান্ডটির মুক্তি প্রতীক্ষিত ‘উত্তর খুঁজছি দক্ষিণে’ অ্যালবামের গান এটি। মিউজিক ভিডিও আকারে প্রকাশিত এই গানের লিরিক্স লিখেছেন জুবায়ের হাসান।

কিশোর দাস
অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ব্যানারে প্রকাশ পেয়েছে কিশোর দাসের নতুন গান ‘আমি কেমন তুমি জানো’। আসিফ ইকবালের লেখা এই গানের সুর করেছেন অমিত চ্যাটার্জি। সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালি চৈতী। পরিচালনা করেছেন মোহাম্মদ আলী।

মিলন-রোদেলা
মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলার দ্বৈত কণ্ঠের গান ‘কান পেতে শোন’। এটি তাঁদের প্রথম দ্বৈত গান। মামুন আফনান রুমির লেখা এই গানের সুর করেছেন মিলন। সংগীতায়োজন করেছেন এম এম রনি।

নাবিলা নূর কুহু
শেকড়ের টানে ঘরমুখো মানুষের ঘরে ফেরার অনুভূতি নিয়ে গাইলেন সংগীতশিল্পী নাবিলা নূর কুহু। ঈদ উৎসবে নিজের নতুন মৌলিক গান ‘ফেরা’ নিয়ে ফিরলেন এ শিল্পী। গানটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক অটমনাল মুন।

 

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
ঢাকায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণামূলক প্রচারণা এবং তথ্যপ্রযুক্তির অপব্যবহারের অভিযোগে এক ফেসবুক গ্রুপের অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
রাজধানীতে ফুটবল খেলা দেখার সময় আতশবাজির বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে মিরপুরের পল্লবীর সিটিক্লাব এলাকা এই ঘটনা ঘটে। ঘটনার পর রাত ৩টার তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও...
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের জন্য ভারতকে দ্বিতীয় দফায় চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। দিল্লির ইতিবাচক সাড়া আশা করছে ঢাকা।
লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
রাজধানীর ভাটারার নতুনবাজার এলাকায় ময়লার ডাস্টবিন নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তৌহিদ (২৮) নামের এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর